AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: ‘সূচাগ্র মেদিনী’ ছাড়তে নারাজ! আম-মহিলাদের রাতের আন্দোলনের ‘দখল’ নিতে চলেছে CPIM-BJP-Cong

RG Kar Case: বিজেপিও নির্দেশ দিয়েছে দলের মহিলাদের মেয়েদের রাতের নিরাপত্তার আন্দোলনে যোগ দিতে। অবশ্যই পতাকা ছাড়া। একই নির্দেশ এসেছে হাত শিবিরের তরফেও। একই বার্তা সিপিআইএম থেকে দলের মহিলা কর্মী সমর্থকদের একই বার্তা পাঠানো হয়েছে বলে খবর।

RG Kar Case: 'সূচাগ্র মেদিনী' ছাড়তে নারাজ! আম-মহিলাদের রাতের আন্দোলনের ‘দখল’ নিতে চলেছে CPIM-BJP-Cong
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 7:21 PM
Share

কলকাতা: ‘স্বাধীনতার মধ্যরাতে, নারী স্বাধীনতার জন্য, রাতের দখল নাও মেয়েরা’। আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, তখন কলকাতায় তৈরি হয়ে গিয়েছে একেবারে অন্যধারার আন্দোলনের রূপরেখা। শহর কলকাতা তো বটেই, রাজ্যজুড়ে পথে নামছেন মহিলারা। কার্যত ‘অরাজনৈতিক’ এই আন্দোলনে আবার ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রঙ। জানা যাচ্ছে কংগ্রেস, থেকে সিপিএম, বিজেপি, সব দলের মহিলা নেতা-কর্মী-সমর্থকেরা নামতে চলেছেন রাস্তায়। তবে হাতে দেখা যাবে না দলীয় ঝাণ্ডা। 

সোজা কথায়, মেয়েদের এই আন্দোলন রাজনৈতিক পতাকাবিহীন হলেও বিভিন্ন জায়গায় রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজন থাকবেন বলে জানা যাচ্ছে। বিশেষ করে বিরোধী দলগুলির জনপ্রতিনিধি, কর্মী, সমর্থক, নেত্রীরা থাকবেন। তবে সিপিআইএমের ছাত্র-যুব-মহিলারা সরাসরি আরজি করের মঞ্চে মেয়েদের এই কর্মসূচি করবেন। তা ইতিমধ্যেই জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। 

বিজেপিও নির্দেশ দিয়েছে দলের মহিলাদের মেয়েদের রাতের নিরাপত্তার আন্দোলনে যোগ দিতে। অবশ্যই পতাকা ছাড়া। একই নির্দেশ এসেছে হাত শিবিরের তরফেও। একই বার্তা সিপিআইএম থেকে দলের মহিলা কর্মী সমর্থকদের একই বার্তা পাঠানো হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, এই নতুন ধারার মহিলা পরিচালিত আন্দোলন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। আন্দোলনের সামিল হওয়ার ডাক দিয়েছেন বহু বুদ্ধিজীবী থেকে শুরু করে তারকারা। যদিও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “সিপিএমের বিপ্লবীরা আগে বর্ণালী দত্ত, ডাঃ অনিতা দেওয়ান, তাপসী মালিক, ধানতলা, নন্দীগ্রামের হিসেব দিক। রোজ রাত আর ভোরে এই বাংলায় অসংখ্য মা, বোন যাতায়াত করেন। গ্রাম থেকে স্টেশন, রেল ধরে শহর। কতরকম কাজ। দেখুন। বুঝুন। রাত জমায়েতের নাটক দরকার নেই।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?