AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Poll Violence: তাপস রায়ের এজেন্টকে মেরে চোখের কোণ ফাটিয়ে দেওয়ার অভিযোগ, টলিগঞ্জে ‘আক্রান্ত’ কলেজ পড়ুয়া

Post Poll Violence: আক্রান্ত রমেশ সাউয়ের বক্তব্য, ট্যাংরা এলাকাতেই বুথে এজেন্ট হিসাবে বসেছিলেন তিনি। ভোটের শেষে তিনি বুথে থেকে বেরিয়ে যখন বাইকে উঠছিলেন, অভিযোগ, তখনই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা তাঁকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা শুরু করেন।

Post Poll Violence: তাপস রায়ের এজেন্টকে মেরে চোখের কোণ ফাটিয়ে দেওয়ার অভিযোগ, টলিগঞ্জে 'আক্রান্ত' কলেজ পড়ুয়া
আক্রান্ত বুথ এজেন্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 11:44 AM
Share

কলকাতা: ভোট পরবর্তী হিংসায় তপ্ত ট্যাংরা, টালিগঞ্জ। ট্যাংরায় বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টকে জোর করে বাইক থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। মেরে চোখের কোণ ফাটিয়ে দেওয়া হয় ওই বিজেপি-র এজেন্টের। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রমেশ সাউ। তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অস্বীকার করেছে তৃণমূল।

আক্রান্ত রমেশ সাউয়ের বক্তব্য, ট্যাংরা এলাকাতেই বুথে এজেন্ট হিসাবে বসেছিলেন তিনি। ভোটের শেষে তিনি বুথে থেকে বেরিয়ে যখন বাইকে উঠছিলেন, অভিযোগ, তখনই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা তাঁকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা শুরু করেন।

রমেশ বলেন, “আমি অনেক আগে থেকে বিজেপি করি। আমাদের প্রার্থী তাপস রায়। কাল রাত আটটায় এসব ঘটে। আমি বুথ থেকে বেরোতেই, বাইক নিয়ে এল ওরা। বলছিল, ওকে নিয়ে চল মেরে ফেলে দেব। মাঝ রাস্তায় আমি কোনওভাবে বাইক থেকে নামি।” থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

একই পরিস্থিতি টলিগঞ্জেও। বন্দুকের বাঁট দিয়ে হামলার অভিযোগ। আহত দুই বিজেপি কর্মী। বিজেপির এক কর্মীকে ভেঙে দাঁত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। আহত বিজেপি কর্মীর মা বলেন, “আমরা ভোট দিতে গিয়েছিলাম। মেশিন খারাপ হয়ে যায়। আমরা রোদ্দুরে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম। কাউন্সিলর এসে বললেন, চল্ চল্। বলেই পুলিশে ফোন করে দেয়। ওরা এসে এমন মারল, আমার ছেলেটা সবে কলেজে ভর্তি হয়েছে। চোখের পাশে এমন মেরেছে, ফেটে গিয়েছে। “

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!