AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: রাস্তায় বেরলেই আসছে তেড়ে, ২ দিনে ১৫ জনকে কামড় পাগলা কুকুরের

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দেশড়া কোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর সম্প্রতি পাগল হয়ে পড়ে। প্রথমে ওই কুকুরের কামড়ে একাধিক গবাদি পশু আহত হয়। এরপর গত দু'দিন পাগল কুকুরটির আক্রমণের লক্ষ্য হয় এলাকার মানুষজন।

Bankura: রাস্তায় বেরলেই আসছে তেড়ে, ২ দিনে ১৫ জনকে কামড় পাগলা কুকুরের
কুকুরের অত্যাচারে তটস্থ গ্রামবাসীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 10:09 PM
Share
বাঁকুড়া: বাঘের আতঙ্কে যখন কাঁপছে ঝাড়গ্রাম,পুরুলিয়া ও বাঁকুড়ার সীমানাবর্তী এলাকা তখন এক পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের দেশড়া কোয়ালপাড়া এলাকা। ইতিমধ্যেই পাগলা সেই কুকুরের কামড়ে আহত হয়েছেন এলাকার কমপক্ষে ১৫ জন ব্যক্তি। তাঁদের সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে পাগলা কুকুরের আতঙ্কে দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে পারছেন না এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দেশড়া কোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর সম্প্রতি পাগল হয়ে পড়ে। প্রথমে ওই কুকুরের কামড়ে একাধিক গবাদি পশু আহত হয়। এরপর গত দু’দিন পাগল কুকুরটির আক্রমণের লক্ষ্য হয় এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, গত দু’দিনে যে ব্যক্তি ওই কুকুরের সামনে পড়েছে তার শরীরেই কামড় বসিয়েছে ওই কুকুরটি। স্থানীয় সূত্রে খবর ওই কুকুরটির আক্রমণে গত ২ দিনে এলাকার কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত হয়েছেন গ্রামের একজন ভিলেজ পুলিশও।
সকলেরই প্রাথমিক চিকিৎসা হয়েছে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে। এদিকে ওই পাগল কুকুরের হাত থেকে বাঁচতে অন্ধকার নামলেই গৃহবন্দি হয়ে পড়ছেন এলাকার মানুষজন। দিনের বেলাতেও  হাতে লাঠি নিয়ে তবেই রাস্তায় নামছেন সাধারণ মানুষ। অবিলম্বে কুকুরটিকে ধরে তার চিকিৎসার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?