AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ভোট পূর্ববর্তী হিংসায় পুলিশকে কাঠগড়ায় তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, সঙ্গে মৃত দলীয় কর্মীর মা

Suvendu Adhikari: এদিন পিংলায় মৃত দলীয় কর্মী শান্তনু ঘোড়ুইয়ের পরিবারকে সঙ্গে করে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সঙ্গে ক্যানিং পূর্বের আক্রান্ত দলীয় কর্মীদের কথাও বলেন তিনি। রাজ্যপালকে কাছে পিংলা-ক্যানিংয়ে যাওয়ার অনুরোধও করেন শুভেন্দু।

Suvendu Adhikari: ভোট পূর্ববর্তী হিংসায় পুলিশকে কাঠগড়ায় তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, সঙ্গে মৃত দলীয় কর্মীর মা
রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দুImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Mar 26, 2024 | 10:02 PM
Share

কলকাতা: ভোট পূর্ববর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে নালিশ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তুললেন প্রশ্ন। এদিন পিংলায় মৃত দলীয় কর্মী শান্তনু ঘোড়ুইয়ের পরিবারকে সঙ্গে করে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সঙ্গে ক্যানিং পূর্বের আক্রান্ত দলীয় কর্মীদের কথাও বলেন তিনি। রাজ্যপালকে কাছে পিংলা-ক্যানিংয়ে যাওয়ার অনুরোধও করেন শুভেন্দু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগরে দেন তিনি। 

শুভেন্দু বলেন, “পিংলায় ভারতীয় জনতা পার্টির কর্মী শান্তনু ঘোড়ুইকে খুন করা হয়েছে। ওর দাদা বুথ সভাপতি। তাঁকে খুন করা হয়েছে। প্রথমে এফআইআর নিতে চায়নি পুলিশ। পরে বিক্ষোভের ফলে এফআইআরটা নিয়েছেন। পোস্টমর্টেম করেছে গায়ের জোরে। আজ পুলিশ বলছে জলে ডুবে মৃত্যু। কিন্তু, দেহ উদ্ধার হয় মাঠ থেকে।” এরপরই ক্যানিংয়ের ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “ক্যানিংয়ে শওকত মোল্লার ঘনিষ্ঠ হোসেন শেখের নেতৃত্বে ৩০ জন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। তারমধ্যে তিনজন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। ওখানেও এফআইআর নেওয়া হয়নি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।” শুভেন্দুর সাফ কথা, “জঙ্গলরাজ চলছে। ডিজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। উনি সময় দেননি। আমরা রাজ্যপালকে বলেছি আপনি শান্তুনুর বাড়ি যান। ক্যানিং যান।” 

শুভেন্দুর পাশে দাঁড়িয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শান্তনুর মা পদ্মবতী ঘোড়ুইও। তিনি বলেন, “বিজেপি করত বলে আমার ছেলেকে প্রাণ দিতে হল। মোদী যেদিন থেকে ক্ষমতায় সেদিন থেকে আমার ছেলে বিজেপিতে ছিল। তৃণমূলের লোকজনই মেরে ফেলেছে ওকে। যাঁরা মেরেছে ওদের নাম পুলিশকে দিয়েছি। ঘটনার পর থেকে আমরা খুবই আতঙ্কে আছি। হুমকিও আসছে বাড়িতে। রাজ্যপালকে সব জানিয়েছি। রাজ্যপাল আশ্বাস দিয়েছেন আমাদের পাশে থাকবেন। পিংলাতেও আসবেন বলেছেন।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন