AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: সামনেই বিশ্বকর্মা পুজো, ঘুড়ির মাঞ্জায় ভোঁ-কাট্টা হওয়ার ভয়ে সিঁটিয়ে রেল

Indian Railways: উদ্বেগ প্রকাশ করছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলছেন, “বিশ্বকর্মা পুজোর দিনগুলিতে ঘুড়ির সুতো ওভারহেড তারে জড়িয়ে যায় অনেক ক্ষেত্রেই। তাতেই বারে সমস্যা। ট্রেন চলাচলেও সমস্যা হয়। সে কারণেই মানুষকে আগে থেকে সচেতন করা হচ্ছে।”

Indian Railways: সামনেই বিশ্বকর্মা পুজো, ঘুড়ির মাঞ্জায় ভোঁ-কাট্টা হওয়ার ভয়ে সিঁটিয়ে রেল
কী বলছে রেল? Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 11:48 PM
Share

কলকাতা: উড়ালপুলে ঘুড়ির মাঞ্জা আটকে দুর্ঘটনা, এমনকী মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। পুলিশের তরফেও সাধারণ মানুষকে সচেতন করতে চলেছে প্রচার। সামনেই বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোতে আকাশের দখল নেবে না পেটকাটি-চাঁদিয়ালরা এ বার হয় নাকি! কিন্তু সবথেকে বেশি চিন্তা বাড়ছে রেলের। কলকাতা হোক বা শহরতলি বিশ্বকর্মা পুজোর দিন সব জায়গাতেই আকাশে দেখা যায় একেবারে ঘুড়ির মেলা। অনেক সময়ই আবার তা সাধারণ মানুষের বিপদের কারণও হয়ে দাঁড়ায়। রেলওয়ে ট্র্যাক সংলগ্ন এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় ঘুড়ি অনেক সময় প্যান্টো বা ওভারহেড তারে লেগে জড়িয়ে যায়। সে ক্ষেত্রে প্রায়শই ট্রেন চলাচলও ব্যহত হয়। প্রায়শই ঘটে এমন ঘটনা। 

উদ্বেগ প্রকাশ করছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলছেন, “বিশ্বকর্মা পুজোর দিনগুলিতে ঘুড়ির সুতো ওভারহেড তারে জড়িয়ে যায় অনেক ক্ষেত্রেই। তাতেই বারে সমস্যা। ট্রেন চলাচলেও সমস্যা হয়। সে কারণেই মানুষকে আগে থেকে সচেতন করা হচ্ছে।” 

ঠিক কী কী বিপদ?

রেলের ওভারহেড তারগুলিতে হাই-ভোল্টেজের চার্জ থাকে। তাই সেখানে ঘুড়ির সুতো ওভারহেড ইকুইপমেন্টস (OHE) এর সঙ্গে জড়িয়ে ট্রেন পরিষেবা ব্যাহত করতে পারে। অসুবিধায় পড়তে পারেন যাত্রীরা। একইসঙ্গে আটকে থাকা ঘুড়ির সুতোগুলি ক্রসিংয়ের সময় ট্রেনের প্যান্টোগ্রাফের সঙ্গেও জড়াতে পারে। সে ক্ষেত্রে হয় সমস্যা। পাশাপাশি ঘুড়ির সুতোতে থাকা মাঞ্জা OHE-তে শর্ট সার্কিটের কারণও হতে পারে। ইতিমধ্যেই পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন এ বিষয়ে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। যাতে সকলে এই বিষয়গুলি খেয়াল রেখে উৎসবে মাতেন সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন