AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নীল ষষ্ঠীর উপবাস ভাঙুন সাবুর খিচুড়ি দিয়ে, রইল সহজ ও ঝটপট রেসিপি

রবিবার নীল ষষ্ঠী বা নীল পুজো। মায়েরা তাঁদের সন্তানদের মঙ্গল কামনায় নীলের উপোস করেন। এদিন শিবলিঙ্গের সামনে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মহাদেবের কাছে সন্তানের মঙ্গল কামনা করেন মায়েরা।

নীল ষষ্ঠীর উপবাস ভাঙুন সাবুর খিচুড়ি দিয়ে, রইল সহজ ও ঝটপট রেসিপি
| Updated on: Apr 12, 2025 | 7:46 PM
Share

রবিবার নীল ষষ্ঠী বা নীল পুজো। মায়েরা তাঁদের সন্তানদের মঙ্গল কামনায় নীলের উপোস করেন। এদিন শিবলিঙ্গের সামনে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মহাদেবের কাছে সন্তানের মঙ্গল কামনা করেন মায়েরা। মূলত, এদিন উপোস ভাঙার পর ভাত, রুটি থেকে দূরেই থাকেন মহিলারা। বেশিরভাগ মায়েরা সাবু দিয়ে তৈরি নানান পদ দিয়েই উপোবাস ভাঙেন। তাই এদিন সাবুর খিচুড়ি এভাবে রেঁধে নিন। দেখবেন পেটও ভরবে, স্বাস্থ্যও থাকবে ঠিক।

যা যা লাগবে—

২ কাপ সাবুদানা, ২ টো গাজর, ১ টা আলু সেদ্ধ ছোটো করে কাটা, ২ থেকে ৩ টে কাঁচালঙ্কা, ২ টো টম্যাটো কুচনো, ১ টেবিল চামচ ভাজা বাদাম, ২ টেবিল চামচ কারিপাতা, ১ চামচ গোটা জিরে, ১ চা চামচ আদা কুচি, স্বাদ অনুযায়ী সন্দক নুন, ২ টেবিল চামচ তেল বা ঘি, ১ চা চামচ লেবুর রস, ৩ চামচ হলুদ গুঁড়ো।

এভাবে তৈরি করুন—

সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে স্টার্চ না থাকে। এবার সাবুদানা জলে ভিজিয়ে ২-৩ ঘণ্টা রাখতে হবে। সাবু ফুলে দ্বিগুন হয়ে যাবে। এরপর সাবুদানা জল ঝরিয়ে রাখতে হবে। আলু সেদ্ধ করে কেটে নিতে হবে। শুকনো খোলায় ভাজা বাদাম আধভাঙা করে নিতে হবে। গাজর ছোট টুকরো করে কাটতে হবে। আদা কুচোতে হবে। টম্যাটো সরু ফালি করে কাটতে হবে। বাদাম ভাঙা সাবুর সঙ্গে মিশিয়ে রাখতে হবে। এবার একটি পাত্রে ঘি বা তেল গরম হলে জিরে ফোড়ন দিতে হবে। ভাজা গন্ধ বেরলে কারিপাতা, দিয়ে নেড়ে চেড়ে গাজর কুচি দিয়ে ভাজতে হবে। এই সময় আন্দাজমতো নুন দিতে হবে। টম্য়াটো ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এরপর একটু চিনি দিন। এবার সাবুদানা দিয়ে হালকা হাতে নাড়তে হবে। সাবুদানা স্বচ্ছ হলে বুঝতে হবে রান্না শেষ। এরপর ওভেন বন্ধ করে, সাবুদানার মধ্যে লেবুর রস মিশিয়ে নিলেই হল। এবার ইচ্ছে হলে ওপর দিয়ে ধনে পাতা কুচি, নারকেল কোরা দেওয়া যেতে পারে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত