AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bone Health Diet: হাঁটু-কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন? হাড় সুস্থ রাখতে পাতে রাখুন এই খাবারগুলি

Bone Health Tips: বয়স বাড়ার সঙ্গে পা-কোমরের হাড় ক্ষয় পেতে শুরু করে। বিশেষত, মহিলাদের বয়স ৪০ পেরোলেই হাঁটু-কোমরে ব্যথা শুরু হয়। তাই হাড় সুস্থ ও মজবুত রাখতে বিশেষ কিছু টিপস মেনে চলা জরুরি। এছাড়া ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম-সমৃদ্ধ খাবার প্রতিদিনের ডায়েটে রাখুন।

| Updated on: Mar 12, 2024 | 8:45 AM
Share
দেহের অন্যতম ভিত হল, হাড়। হাঁটাচলা থেকে দৌড়ানো, সোজা হয়ে বসা- সবকিছুই নির্ভর করে হাড়ের জোরের উপর। হাড় যদি সুস্থ না থাকে তাহলে দেহের ভিত নড়ে যাবে

1 / 8
বয়স বাড়ার সঙ্গে পা-কোমরের হাড় ক্ষয় পেতে শুরু করে। বিশেষত, মহিলাদের বয়স ৪০ পেরোলেই হাঁটু-কোমরে ব্যথা শুরু হয়। তাই হাড় সুস্থ ও মজবুত রাখতে মেনে চলুন এই টিপস

2 / 8
হাড়ের সুস্থতা নির্ভর করে মূলত, ভিটামিন সি, ডি ও ক্যালসিয়ামের উপর। তাই যে সব খাবারে এগুলি পাওয়া যাবে, সেই খাবারগুলি রোজ ডায়েটে রাখুন

3 / 8
দুধ ও দুগ্ধজাতীয় দ্রব্যে (ঘি, পনির, ছানা ইত্যাদি) প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তাই হাড় মজবুত রাখতে এগুলি প্রতিদিনের ডায়েটে রাখুন

4 / 8
লেবু, তেঁতুল, টমেটো-সহ টকজাতীয় ফল এবং কাঁচালঙ্কা, ক্যাপসিকাম, পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। তাই এগুলি অবশ্যই পাতে রাখুন

5 / 8
হাড় সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা নেয় ম্যাগনেসিয়ামও। তাই ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার (ব্রকোলি, কুমড়োর বীজ, সালমন মাছ, কলা) খান

6 / 8
প্রোটিন, ভিটামিন-বি ১২, ভিটামিন-কে এবং জিঙ্কও হাড় গঠন সাহায্য করে। তাই প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার (মাছ, মাংস, ডিম, বাদাম, ব্রকোলি, পালংশাক) খান

7 / 8
ভিটামিন-ডি একমাত্র পাওয়া যায় সূর্যের আলোয়। তাই প্রতিদিন রোদ গায়ে লাগান। এছাড়া হাঁটাহাঁটি, দৌড়ানো, সাঁতার এবং ব্যায়াম করুন। তাহলে হাড়ে রক্ত চলাচল ভাল হবে এবং হাড় সুস্থ থাকবে

8 / 8
Follow Us