AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat-Rohit: বিরাট-রোহিতের অবসরের আগে পাক ক্রিকেটারের ‘শেষ ইচ্ছে’

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরাট-রোহিত খেলেছেন। কিন্তু ভারতের রো-কো জুটি পাকিস্তানের মাটিতে কখনও খেলেননি। আইসিসি ও এশিয়া কাপ ছাড়া দীর্ঘদিন ভারত ও পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০০৬ সালে শেষ বার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম।

Virat-Rohit: বিরাট-রোহিতের অবসরের আগে পাক ক্রিকেটারের 'শেষ ইচ্ছে'
বিরাট-রোহিতের অবসরের আগে পাক ক্রিকেটারের 'শেষ ইচ্ছে'Image Credit: BCCI
| Updated on: Aug 31, 2024 | 2:23 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরাট-রোহিত খেলেছেন। কিন্তু ভারতের রো-কো জুটি পাকিস্তানের মাটিতে কখনও খেলেননি। আইসিসি ও এশিয়া কাপ ছাড়া দীর্ঘদিন ভারত ও পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০০৬ সালে শেষ বার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। সেই সময় রোহিত ও বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আগামী বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আয়োজক পাকিস্তান। পিসিবি প্রবলভাবে চাইছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সে দেশে যাক। আর ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না, তা বারে বারে শোনা যায়। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক ক্রিকেটার জানিয়েছেন, বিরাট ও রোহিত অবসরের আগে যেন তাঁর এক ইচ্ছে পূরণ করেন। কী সেই ইচ্ছে?

টিম ইন্ডিয়া এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার কামরান আকমল চান, রোহিত ও বিরাট অবসর নেওয়ার আগে এক বার যেন পাকিস্তানে যান। টাইমস অব ইন্ডিয়াকে পাক প্রাক্তনী বলেন, ‘অবসর নেওয়ার আগে বিরাট ও রোহিতের পাকিস্তান সফরে যাওয়া উচিত। বিশ্ব ক্রিকেটের তারকা ওরা দুজন। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলার জন্য যায় ওরা। প্রত্যেকে ওদের ভালোবাসে। অসাধারণ ব্যাটিং এবং ম্যাচ উইনিং পারফরম্যান্সের জন্য তাঁদের প্রচুর ভক্ত রয়েছে। তবে পাকিস্তানে ওদের যে ভক্ত রয়েছে, তা যে কোনও জায়গাকে ছাপিয়ে যাওয়ার মতো।’

অনূর্ধ্ব-১৯ স্তরে খেলার সময় পাক সফরে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তখন তিনি কিং হয়ে ওঠেননি। আকমল সেই প্রসঙ্গে বলেন, ‘বিরাট যদি এখন পাকিস্তানে আসে, তা হলে বুঝতে পারবে ওর জনপ্রিয়তা কতটা। পাকিস্তানে একটা আলাদাই সমর্থন পাবে ও। বিরাটের থেকে পাকিস্তানে কোনও ক্রিকেটার বেশি জনপ্রিয় নয়। পাকিস্তানি ফ্যানরা বিরাটকে ভীষণ ভালোবাসে। ওরা তো নিজের দেশের ক্রিকেটারদের থেকে বিরাট, রোহিত, বুমরাদের বেশি ভালোবাসে।’

Follow Us
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা