AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs RCB IPL Match Result: তিলকের ‘জবাব’! বিরাট রান তাড়ায় শেষ দু-ওভারে খেই হারালেন হার্দিকরা

Mumbai Indians vs Royal Challengers Bengaluru Report: লখনউয়ের পর আরসিবি। সেই ১২ রানেই হার মুম্বই ইন্ডিয়ান্সের। ব্যাট হাতে যেন নিজের টিমকেই জবাব দিলেন তিলক ভার্মা। লখনউ ম্যাচে 'মন্থর' ব্যাটিংয়ের জন্য তুলে নেওয়া হয় তিলককে। তিনিই এ দিন ২৯ বলে ৫৬ করলেন।

MI vs RCB IPL Match Result: তিলকের 'জবাব'! বিরাট রান তাড়ায় শেষ দু-ওভারে খেই হারালেন হার্দিকরা
Image Credit: BCCI
| Updated on: Apr 07, 2025 | 11:36 PM
Share

বিধ্বংসী ব্যাটিংয়ের পর রজত পাতিদারের স্মার্ট ক্যাপ্টেন্সি। আরসিবি টিমের কাকে নায়ক ধরা হবে! সকলেই। ব্যাটিং বিভাগে বিরাট কোহলি, রাজত পাতিদার, জীতেশ শর্মারা অনবদ্য পারফর্ম করেছিলেন। চাপের মুখে দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউডের। আর ক্রুনাল পান্ডিয়ার শেষ ওভার! সব মিলিয়ে রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর ম্যাচ। কোনও বিশেষণই যেন যথেষ্ট নয়। লখনউয়ের পর আরসিবি। সেই ১২ রানেই হার মুম্বই ইন্ডিয়ান্সের। ব্যাট হাতে যেন নিজের টিমকেই জবাব দিলেন তিলক ভার্মা। লখনউ ম্যাচে ‘মন্থর’ ব্যাটিংয়ের জন্য তুলে নেওয়া হয় তিলককে। তিনিই এ দিন ২৯ বলে ৫৬ করলেন।

মুম্বইতে রানের বন্যা। প্রথমে ব্যাট করে ২২২ রানের বিশাল টার্গেট দেয় আরসিবি। পিচ যেমন ছিল এবং মুম্বই যেভাবে ব্যাটিং করছিল তাতে এই টার্গেট চেজ করা সম্ভব বলেই মনে হয়েছে। শেষ দু ওভারে ২৮ রানের প্রয়োজন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউয়ের বিরুদ্ধে কার্যত এমন পরিস্থিতিতেই ছিল মুম্বই। এ দিন ১ রান কম। ১৯ তম ওভারের প্রথম ডেলিভারিতে আউট হার্দিক পান্ডিয়া। জশ হ্যাজলউডের বোলিংয়ে বড় শট খেলতে গিয়ে লিভিংস্টোনের হাতে। ১৫ বলে ৪২ করেন হার্দিক। ক্রিজে নমন ধিরের সঙ্গে যোগ দেন মিচেল স্যান্টনার। সিঙ্গল নিয়ে দ্রুতই স্ট্রাইক দেন হার্ট হিটার নমনকে। ১৯তম ওভারে ৯ রান দেন হ্যাজলউড।

শেষ ওভারে ১৯ রানের লক্ষ্য দাঁড়ায় মুম্বইয়ের। আগের ম্যাচের তুলনায় ৩ রান কম। ক্রুনাল পান্ডিয়াকে শেষ ওভারে বল দিয়ে স্মার্ট মুভ রজত পাতিদারের। প্রথম বলেই উইকেট ক্রুনালের। ডাগআউটে হতাশার হাসি আটকাতে পারলেন না ভাই হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বলে অবিশ্বাস্য। বাঁ হাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়ার বাউন্সার! বড় শটের চেষ্টা দীপক চাহারের। বাউন্ডারিতে জুটি ক্যাচ।

হ্যাটট্রিকের সুযোগ ছিল ক্রুনালের সামনে। স্টাম্পিং মিস জীতেশের। পরের ডেলিভারিতে সিঙ্গল। ফলে তিন ছক্কা ছাড়া আর জেতার কোনও রাস্তা ছিল না। বাউন্ডারি মারেন নমন। দুটো ছয় মারলে সুপার ওভারে গড়াত ম্যাচ। লো ফুলটসে থার্ডম্যানে আউট নমন ধির। ফলে নো বল না করলে জয় নিশ্চিত হয়ে যায় সেখানেই। অবিশ্বাস্য ১২ রানের জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর