AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: মাইলফলকের গদিতে রোহিত, বিশ্বকাপ ফাইনালের জন্য তুলে রেখেছেন সেরা ইনিংস?

T20 World Cup 2024: চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার রোহিত শর্মা। ৭টি ইনিংসে তিনি মোট ২২৮ রান করেছেন। তাতে রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে রোহিতের ব্যাটে এসেছিল বিধ্বংসী ৯২ রান।

Rohit Sharma: মাইলফলকের গদিতে রোহিত, বিশ্বকাপ ফাইনালের জন্য তুলে রেখেছেন সেরা ইনিংস?
Rohit Sharma: মাইলফলকের গদিতে রোহিত, বিশ্বকাপ ফাইনালের জন্য তুলে রেখেছেন সেরা ইনিংস?Image Credit: PTI
| Updated on: Jun 28, 2024 | 12:56 PM
Share

কলকাতা: বিশ্বকাপে সুপারহিট হিটম্যান। এ বার রোহিত শর্মার (Rohit Sharma) নজর বিশ্বকাপের সোনালি ট্রফিতে। আর অপেক্ষার একটা দিন। বার্বাডোজে প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ ট্রফি ভারতীয় শিবিরে আনার ছক কষছে রোহিত ব্রিগেড। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গায়ানায় দাপট দেখিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। রোহিত শর্মা নক আউট ম্যাচে জ্বলে উঠেছিলেন। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস উপহার দেন তিনি। সেই সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালের জন্য কি সেরা ইনিংস তুলে রেখেছেন রোহিত? কে বলতে পারে, বার্বাডোজেই হয়তো অপেক্ষা করছে এ বারের বিশ্বকাপে রোহিতের ঝকঝকে এক সেঞ্চুরি।

বিশ্বকাপ নকআউট ম্যাচে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক রানের রেকর্ড রোহিতের। এ বারের বিশ্বকাপে তৃতীয়, টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৩২টি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একডজন হাফসেঞ্চুরি। সামনে শুধুই বিরাট কোহলি (১৪)।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতের ক্যাপ্টেনদের তালিকা—

  • বিরাট কোহলি – ভারতের ক্যাপ্টেন হিসেবে ২১৩টি ম্যাচে ১২৮৮৩ রান করেছেন।
  • মহেন্দ্র সিং ধোনি – ভারতের ক্যাপ্টেন হিসেবে ৩৩২টি ম্যাচে ১১২০৭ রান করেছেন।
  • মহম্মদ আজহারউদ্দিন – ভারতের ক্যাপ্টেন হিসেবে ২২১টি ম্যাচে ৮০৯৫ রান করেছেন।
  • সৌরভ গঙ্গোপাধ্যায় – ভারতের ক্যাপ্টেন হিসেবে ১৯৫টি ম্যাচে ৭৬৪৩ রান করেছেন।
  • রোহিত শর্মা – ভারতের ক্যাপ্টেন হিসেবে ১২২টি ম্যাচে ৫০১২ রান করেছেন।

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার রোহিত শর্মা। ৭টি ইনিংসে তিনি মোট ২২৮ রান করেছেন। তাতে রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে রোহিতের ব্যাটে এসেছিল বিধ্বংসী ৯২ রান।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের