AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin: পাকিস্তানের টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে… কেন আশঙ্কায় ভুগছেন রবিচন্দ্রন অশ্বিন?

PAK vs BAN, Test: রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে (Pakistan) ১০ উইকেটে বাংলাদেশ (Bangladesh) হারানোর পর থেকেই নানা কথা উঠছে। প্রথম বার টেস্টে পাক টিম হেরেছে বাংলাদেশের কাছে। তাও আবার ঘরের মাঠে। যে কারণে আলোচনার মাত্রাটা বেড়েছে।

Ravichandran Ashwin: পাকিস্তানের টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে... কেন আশঙ্কায় ভুগছেন রবিচন্দ্রন অশ্বিন?
Ravichandran Ashwin: পাকিস্তানের টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে... কেন আশঙ্কায় ভুগছেন অশ্বিন?
| Updated on: Aug 30, 2024 | 4:05 PM
Share

কলকাতা: ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) হঠাৎ করেই এক আশঙ্কায় ভুগতে শুরু করেছেন। তা আবার পাকিস্তান ক্রিকেটকে কেন্দ্র করে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে (Pakistan) ১০ উইকেটে বাংলাদেশ (Bangladesh) হারানোর পর থেকেই নানা কথা উঠছে। প্রথম বার টেস্টে পাক টিম হেরেছে বাংলাদেশের কাছে। তাও আবার ঘরের মাঠে। যে কারণে আলোচনার মাত্রাটা বেড়েছে। পাকিস্তান প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ডিক্লেয়ার করেছিল। সেখানে বাংলাদেশ শান মাসুদের দলের থেকে বেশি রান তুলে ফেলে। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে হুড়মুড়িয়ে পড়ে। এখানেই বিস্ময় প্রকাশ করেছেন অশ্বিন। আশঙ্কা করছেন পাকিস্তানের টেস্ট ক্রিকেট (Test Cricket) শেষ হয়ে যাবে না তো!

নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘এই ধরনের পিচে কোনও দলেরই এ ভাবে আত্মসমর্পন করা ঠিক নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে শক্তিশালী দলগুলো প্রথমে ব্যাটিং করে। বড় রান তোলে। যখন আমি ওই ম্যাচের হাইলাইটস দেখলাম, তখন বুঝতে পারলাম যে শেষ দিনেই পুরো বিপর্যয়টা হয়েছে। অনেক দিন এমনটা দেখিনি।’

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ভরাডুবির পর অশ্বিন নিজের বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যখন মহম্মদ রিজওয়ান লড়াই করছিল, নাসিম শাহ একটা অদ্ভুত শট খেলে বাজে ভাবে আউট হয়। আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। পিচ তো আহামরি কিছু ছিল না।’

এরপরই নিজের আশঙ্কার কথা শেয়ার করেন অ্যাশ। তিনি বলেন, ‘বাংলাদেশের কোনও মিস্ট্রি স্পিনার বা রিস্ট স্পিনার ছিল না। কোনও ঝুঁকিও ছিল না। ঘরের মাঠে এমন পিচে যদি চারটে সেশন ব্যাট না করতে পারে, তা হলে একটাই মানে দাঁড়ায়। ডিভিশন ১ এবং ডিভিশন ২ ক্রিকেট ফিরিয়ে আনতে হবে। তা ছাড়া পাকিস্তানের টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে।’

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা