AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান কোচ

Durand Cup 2024, Mohun Bagan vs Downtown Heroes FC: জম্মু ও কাশ্মীরের দল ডাউনটাউন দুই বিদেশি নিয়ে নামছে শনিবারের ম্যাচে। এ ছাড়া কাশ্মীরের ফুটবলারদের উচ্চতাও একটা ফ্যাক্টর। এই মরসুমে কলকাতা লিগে বেশ খারাপ জায়গায় আছে মোহনবাগান। বাস্তবের হাত ধরে ডুরান্ডে ভাগ্য ঘোরানোর আশায় সবুজ-মেরুন জনতা।

Durand Cup: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান কোচ
Image Credit: X
| Edited By: | Updated on: Jul 26, 2024 | 7:30 PM
Share

কলকাতা: শনিবার থেকে শুরু ১৩৩ তম ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান আর ডাউনটাউন হিরোস এফসি। কলকাতা লিগে জঘন্য পারফরম্যান্স করে চলেছে মোহনবাগান। ডুরান্ডে সেই খরা কাটানোর আশায় সবুজ-মেরুন সমর্থকরা। ডুরান্ডের প্রথম ম্যাচে বাগানের দায়িত্বে মোলিনার ডেপুটি বাস্তব রায়। এখনও শহরে আসেননি মোহনবাগানের নতুন কোচ। ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকে ডাগ আউটে দেখা যেতে পারে তাঁকে। গতবছর ডুরান্ডে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। প্রত্যাশা আকাশছোঁয়া সমর্থকদের।

এক বিদেশি টম অ্যালড্রেডকে নিয়েই শনিবারের ম্যাচে দল সাজাচ্ছেন বাস্তব রায়। সিনিয়র দলের মধ্যে থাকছেন আশিস রাই, গ্লেন মার্টিন্স, সুমিত রাঠি। এছাড়া রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই দল সাজাতে হবে বাস্তবকে। বাগানের নয়া রিক্রুট গোলকিপার ধীরজ সিংকে পাশে বসিয়ে কোচ বাস্তব বললেন, ‘অচেনা প্রতিপক্ষ। আমাদের সতর্ক থাকতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে।’ চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন দীপেন্দু বিশ্বাস। নেই আশিক কুরুনিয়ানও।

জম্মু ও কাশ্মীরের দল ডাউনটাউন দুই বিদেশি নিয়ে নামছে শনিবারের ম্যাচে। এ ছাড়া কাশ্মীরের ফুটবলারদের উচ্চতাও একটা ফ্যাক্টর। এই মরসুমে কলকাতা লিগে বেশ খারাপ জায়গায় আছে মোহনবাগান। বাস্তবের হাত ধরে ডুরান্ডে ভাগ্য ঘোরানোর আশায় সবুজ-মেরুন জনতা। শনিবার ম্যাচ শুরুর আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?