AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dipu Ghosh: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘বাংলার গৌরব’ সম্মান ফেরাতে চান দেশের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা

RG Kar Case: ৮৫ বছরের দীপু ঘোষ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে বিরক্ত। আপামর বাঙ্গালির মতো তাঁকেও আরজি করের ঘটনা আঘাত করেছে। তাই রাজ্য সরকারের দেওয়া পুরস্কার তিনি ফেরাতে চান।

Dipu Ghosh: আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'বাংলার গৌরব' সম্মান ফেরাতে চান দেশের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা
Dipu Ghosh: আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'বাংলার গৌরব' সম্মান ফেরাতে চান দেশের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা
| Edited By: | Updated on: Sep 06, 2024 | 1:35 PM
Share

কলকাতা: বীতশ্রদ্ধ হয়ে ‘বাংলার গৌরব’ পুরস্কার ফেরাতে চান দেশের প্রাক্তন ব্যাডমিন্টন (Badminton) খেলোয়াড় দীপু ঘোষ। ভারতের হয়ে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে দু’বার খেলেছেন থমাস কাপের ডাবলসে। সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন দীপু ঘোষ। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে অত্যন্ত ক্ষুব্ধ। যে কারণে আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে এ বার তিনি সিঙ্গাপুরে থাকলেও ‘বাংলার গৌরব’ সম্মান ফিরিয়ে দিতে চান।

দীপু ঘোষের ডাবলসেও সাফল্য কম নেই। ডাবলসে বরাবর তিনি খেলতেন ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে। ১৯৬৯ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন দীপু ঘোষ। ১৯৭৩ সালে আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে পা রাখেন। ১৯৭৪ সালের এশিয়ান গেমসে ইরানিয়ান টিমকে কোচিং করিয়েছেন।  ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে তিনি কোচিং করিয়েছিলেন ভারতীয় টিমকে। তারপরেও তিনি ভারতীয় ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ছিলেন বহু বছর।

নয়ের দশকে তিনি ভারত ছেড়ে চলে যান আইসল্যান্ডে। ব্যাডমিন্টনের টানেই। বর্তমানে তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। তাঁর একমাত্র পুত্র চাকরি করেন সেই দেশেই। ৮৫ বছরের দীপু ঘোষ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে বিরক্ত। আপামর বাঙ্গালির মতো তাঁকেও আরজি করের ঘটনা আঘাত করেছে। তাই রাজ্য সরকারের দেওয়া পুরস্কার তিনি ফেরাতে চান। ফেরাতে চান পুরস্কার স্বরূপ পাওয়া এক লক্ষ টাকাও।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?