AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: ভোটে জেতার পরই বীরভূমে আরও শক্তি বাড়াল তৃণমূল

Birbhum: বীরভূম জেলা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই লোকসভায় ব্যাপক জয় পেয়েছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শুধু তাই নয়, এই প্রথম দুবরাজপুর বিধানসভাতেও বিজেপিকে পরাস্থ করে লিড পেয়েছে তৃণমূল।

Birbhum: ভোটে জেতার পরই বীরভূমে আরও শক্তি বাড়াল তৃণমূল
বীরভূমে যোগদানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2024 | 3:42 PM
Share

সিউড়ি: বীরভূমে ভাঙন। ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন ধরল গেরুয়া শিবিরে। হাতছাড়ার হয়ে যাওয়ার পথে বীরভূমের সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা পঞ্চায়েত। কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা। তিনি জানান,কড়িধ্যা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শিঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল। পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০ জন। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ৮ ও বিজেপি ৯টি আসন পায়। এখন পঞ্চায়েতে তৃণমূলের সদস্য হলেন ১০ জন।

বীরভূম জেলা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই লোকসভায় ব্যাপক জয় পেয়েছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শুধু তাই নয়, এই প্রথম দুবরাজপুর বিধানসভাতেও বিজেপিকে পরাস্থ করে লিড পেয়েছে তৃণমূল। আর জয়ের পরই দেখা গেল পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদী বলেন, “মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছিলেন। কিন্তু কাজ করতে পারছিলাম না। দলকে জানিয়েছিলাম। কোনও পদক্ষেপ করছে না। তাই দলবদল করে তৃণমূলে এলাম।”

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১