AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: কর্তার মৃত্যুতেই যেন সব শেষ, তীব্র মানসিক অবসাদ উত্তরপাড়ার পরিবারকে ঠেলে দিল হাসপাতালের দরজায়?

Hooghly: শ্যামলী দেবী নিজে স্নাতক পাশ। তাঁর ছেলেও স্নাতক। মেয়ে স্নাতকোত্তর পাশ করেছেন। গগনবাবু নিজে কেন্দ্রীয় সংস্থায় কাজ করতেন। দিল্লিতে ছিল পোস্টিং। ছেলে কাজ করতেন নির্মাণ সংস্থায়। টাকার অভাব খুব একটা ছিল না।

Hooghly: কর্তার মৃত্যুতেই যেন সব শেষ, তীব্র মানসিক অবসাদ উত্তরপাড়ার পরিবারকে ঠেলে দিল হাসপাতালের দরজায়?
কী বলছে প্রতিবেশীরা?Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 11:48 PM
Share

হুগলি: মৃত্যু হয়েছে বাড়ির কর্তার। তারপরেই যেন বিষাদের মেঘ ছেয়ে ফেলেছে গোটা বাড়ি। মানসিক অবসাদে ভুগতে থাকেন স্ত্রী-সহ দুই সন্তান। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সকলেই। প্রসঙ্গত, উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা গগনবরণ মুখোপাধ্যায় কয়েকদিন আগেই মারা যান। তারপর কেটেছে বেশ কয়েকটা দিন। বাড়িতে স্ত্রী শ্যামলী মুখোপাধ্যায় (৮০), ছেলে সৌরভ (৫৮) ও মেয়ে চুমকি (৫২)। শোনা যায়, গগনবরণবাবুর মৃত্যুর পর থেকে কার্যত নিজেদের গৃহবন্দী করে নেন বাড়ির সকল সদস্যই। একদিন আগেই এসেছিল চাঞ্চল্যকর খবরটা। পাশের এলাকার এক আত্মী বৈষ্ণব দাস মুখোপাধ্যায়ের কাছে সৌরভ ফোনে জানান তাঁরা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। 

এই খবর পেয়ে আর ঠিক থাকতে পারেননি বৈষ্ণববাবু। ছুটে যান সৌরভদের বাড়িতে। গিয়ে দেখেন সত্যিই তাঁদের মানসিক ও শারীরিক অবস্থা একদম ভেঙে পড়েছে। খবর যায় উত্তরপাড়ার চেয়ারম্যান, কাউন্সিলর ও পুলিশের কাছে। তাঁরাই তাঁদের উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউে গগন ভিলা থেকে তাঙা ভেঙে উদ্ধার করেন। ভর্তি করা হয় উত্তরপাড়া হাসপাতালে। বর্তমানে শ্যামলী দেবী কিছু সুস্থ হলেও তাঁর ছেলে ও মেয়ে এখনও সঙ্কটজনক। 

শ্যামলী মুখোপাধ্যায় বলছেন, প্রায় ২০ দিনের বেশি সময় তাঁদের কারও সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। কোনও খোঁজ নেয়নি প্রতিবেশীরা। ঘরে যা ছিল তা দিয়ে কোনওমতে দিন চলেছে। ঠিক করে রান্নাও করতে পারেন না বয়সের কারণে। তারপরেও কোনওমতে দুমুঠো ভাত করে শয্য়াশায়ী ছেলে-মেয়ের মুখে তুলে দিয়েছেন। কিন্তু, শেষ ক’টা দিন কীভাবে কেটে তা এখন আর ঠিক করে মনে করতে পারছেন না তিনি। 

প্রসঙ্গত, শ্যামলী দেবী নিজে স্নাতক পাশ। তাঁর ছেলেও স্নাতক। মেয়ে স্নাতকোত্তর পাশ করেছেন। গগনবাবু নিজে কেন্দ্রীয় সংস্থায় কাজ করতেন। দিল্লিতে ছিল পোস্টিং। ছেলে কাজ করতেন নির্মাণ সংস্থায়। টাকার অভাব খুব একটা ছিল না। বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর যাবতীয় চিকিৎসা করেছিলেন ছেলেই। কিন্তু, বাবার মৃত্যুর পর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন সৌরভ। একই অবস্থা মা ও বোনেরও। তীব্র মানসিক অবসাদই ভেঙে দেয় তিনজনের শরীর। এমনটাই মনে করছেন এলাকার লোকজন। এদিন তাঁদের দেখতে হাসপাতালে আসেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন