AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ‘থমকে’ উন্নয়ন, প্রায় ১০০ কোটি টাকা খরচই করতে পারল না মালদহ

Malda: শুক্রবার মালদহ জেলা পরিষদে এসে দেখা গেল, কেউ নেই। মনে হচ্ছে ছুটি। অভিযোগ, গত দেড় দুই বছর ধরেই এই চিত্র। সময় মত কাজ হয় না। কেউ আসেন না। পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ।

Malda: 'থমকে' উন্নয়ন, প্রায় ১০০ কোটি টাকা খরচই করতে পারল না মালদহ
কী বলছেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্তারা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2025 | 11:27 PM
Share

মালদহ: উন্নয়ন ‘থমকে’ আছে। প্রায় ১০০ কোটি টাকা পড়ে রইল। গ্রামীণ উন্নয়নে ৯৬ কোটি ২৯ লক্ষ টাকা খরচই করতে পারল না মালদহ। কেন পারেনি, জবাব চাইল নবান্ন। যে টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছিল পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামগুলোর উন্নতিকল্পে। পড়ে রইল সেই টাকা। গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে এই টাকা খরচ করার কথা মালদহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের। এর মধ্যে মালদা জেলা পরিষদের ভূমিকা সর্বাগ্রে। কারণ গোটা জেলার দায়িত্বই তার কাঁধে। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন, সময় মত স্কিম দেওয়া, সময় মতো টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি কিছুই হচ্ছে না। অন্তর্কলহতেই সময় চলে যাচ্ছে।

শুক্রবার মালদহ জেলা পরিষদে এসে দেখা গেল, কেউ নেই। মনে হচ্ছে ছুটি। অভিযোগ, তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদে গত দেড় দুই বছর ধরেই এই চিত্র। সময় মত কাজ হয় না। কেউ আসেন না। পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ।

যদিও মালদহ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ রেজাউল করিম বক্সী বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় প্রকল্পের কাজ সম্পূর্ণ করা যায়নি। সেজন্য এই ১০০ কোটি টাকার মতো পড়ে রয়েছে। কিন্তু, কয়েকশো কয়েকটি টাকা খরচ হয়েছে।” জেলা পরিষদের সভাধিপতি ও অন্য়রা জেলা পরিষদে আসেন না বলে যে অভিযোগ উঠেছে, তা খারিজ করে দিলেন তিনি। তাঁর বক্তব্য, সভাধিপতি-সহ অন্যরা নিয়মিত জেলা পরিষদে আসেন।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা