AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: প্রকাশ্যে এল এক সিসিটিভি ফুটেজ, যা কৃষ্ণনগরে তরুণীর ‘রহস্যমৃত্যুতে’ মোড় ঘুরিয়ে দেবে অন্যদিকে

Nadia: ইতিমধ্যে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টও পুলিশের হাতে চলে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি, 'অ্যান্টিমর্টম বার্ন' অর্থাৎ জীবিত অবস্থায় পুড়ে মৃত্যুর তথ্য সামনে এসেছে।

Nadia: প্রকাশ্যে এল এক সিসিটিভি ফুটেজ, যা কৃষ্ণনগরে তরুণীর 'রহস্যমৃত্যুতে' মোড় ঘুরিয়ে দেবে অন্যদিকে
এলাকার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 20, 2024 | 4:53 PM
Share

 নদিয়া:  কৃষ্ণনগরে তরুণী খুনে পরতে পরতে রহস্য। প্রকাশ্যে এল সেই রাতের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সিসি ক্যামেরার সেই ফুটেজে দেখা যাচ্ছে, রাত দশটা চল্লিশ মিনিট নাগাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের দিক থেকে একাই হেঁটে ঘটনারস্থলের দিকে গিয়েছিলেন ওই ছাত্রী। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

ইতিমধ্যে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টও পুলিশের হাতে চলে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি, ‘অ্যান্টিমর্টম বার্ন’ অর্থাৎ জীবিত অবস্থায় পুড়ে মৃত্যুর তথ্য সামনে এসেছে। সোমবার ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পুলিশ প্রকাশ্যে আনতে পারে বলে জানা যাচ্ছে। তখনই অনেকটা স্পষ্ট হবে বিশয়।

প্রাথমিকভাবে রিপোর্টে বলা হয়েছে, আগুনে পুড়ে যাওয়ার কারণে মাথার চুল, দুটো হাত ও মুখের সিংহভাগ পুড়ে গিয়েছে। পাশাপাশি শরীরের নীচের অংশ অনেকটা পুড়ে গিয়েছে। বুক পুড়ে গিয়েছে। শরীরে কোনও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন নেই। কেরোসিন তেল জাতীয় কিছু দিয়ে শরীরে আগুনে পুড়েছে বলে ময়নাতদন্তে রিপোর্টে বলা হয়েছে। শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। শ্বাসনালীতে কার্বনের অস্তিত্ব মিলেছে।

প্রসঙ্গত, ১৬ তারিখ ভোরে কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের অদূরে একটি প্যান্ডেলের মধ্যে থেকে ওই তরুণীর  ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?