AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: এই ভোটেই কি অঙ্ক ঘুরবে সন্দেশখালিতে? শাহজাহান গড়ে উড়ছে ISF পতাকা

ISF Candidate: সন্দেশখালির মহিলারা একাধিকবার অভিযোগ করে বলেছিলেন, ২০১১ সালের পর থেকে তাঁদের ভোট দিতে দেয়নি শাহজাহান বাহিনী। বারবার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি আলাদা। গরাদের পিছনেই রয়েছেন শাহজাহান। তাহলে কি শান্তিপূর্ণ ভোট হবে সেখানে? উত্তর যদিও সময় দেবে।

Sandeshkhali: এই ভোটেই কি অঙ্ক ঘুরবে সন্দেশখালিতে? শাহজাহান গড়ে উড়ছে ISF পতাকা
ভাঙড়ে কেন পিছিয়ে আইএসএফ? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 2:05 PM
Share

সন্দেশখালি: ভোটের ঠিক আগেই সন্দেশখালির একের পর এক ঘটনা তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো নেতারা। তাঁদের বহিষ্কারও করেছে শাসক শিবির। এদিকে, সন্দেশখালির মাটি কার্যত যখন নরম শাসক শিবিরের কাছে, সেই সময় নিজেদের মাটি শক্ত করতে মরিয়া বিরোধী দলগুলি। ইতিমধ্যেই বসিরহাটে প্রার্থী দিয়েছে আইএসএফ। শনিবার শাহজাহানের সেই গড়েই এবার উড়ছে আইএসএফ-এর পতাকা।

সন্দেশখালির মহিলারা একাধিকবার অভিযোগ করে বলেছিলেন, ২০১১ সালের পর থেকে তাঁদের ভোট দিতে দেয়নি শাহজাহান বাহিনী। বারবার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি আলাদা। গরাদের পিছনেই রয়েছেন শাহজাহান। তাহলে কি শান্তিপূর্ণ ভোট হবে সেখানে? উত্তর যদিও সময় দেবে।

এই বছর বসিরহাটে আইএস‌এফ প্রার্থী শহিদুল ইসলাম মোল্লা। আজ দেখা গেল তাঁর সমর্থনে উড়ছে আইএস‌এফের পতাকা। এ প্রসঙ্গে আইএসএফ এক কর্মী বলেন, “আমরা দীর্ঘ অনেক বছর তৃণমূলের অত্যাচার সহ্য করেছি। শাহজাহান এতদিন পতাকা লাগাতে দিত না। ও গ্রেফতার হওয়ার পরে মন খুলে পতাকা লাগাচ্ছি। আমাদের প্রার্থীর প্রচারে নেমেছি। আশা করছি ভোটেও জিতব।”

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা