AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shajahan: নথিতে যাঁর নাম, তাঁরও পাহাড় সমান সম্পত্তি! শাহজাহানের কারণে এবার বিপদে সেই হেভিওয়েটই

এলাকায় কান পাতলে শোনা যায়, শিবু সিপিএম পরিবারের সন্তান। বাবা নীলকান্ত হাজরা সন্দেশখালি অঞ্চলে সিপিএমের নেতা ছিলেন। বাবা বাম মতাদর্শে‌‌ বিশ্বাসী হলেও পরিবর্তনের হাওয়ায় তৃণমূলে যোগ দেন শিবু। 

Sheikh Shajahan: নথিতে যাঁর নাম, তাঁরও পাহাড় সমান সম্পত্তি! শাহজাহানের কারণে এবার বিপদে সেই হেভিওয়েটই
এবার বিপাকে হেভিওয়েটImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 11:25 AM
Share

কলকাতা: ১৯ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। চারটে বাড়ি ঘুরেছেন, কিন্তু তালা দেওয়া ছিল। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। যার মধ্যে রয়েছে এলআইসি, দুটি নামী গহনা প্রস্তুতকারক ও বিক্রেতা সংস্থার টেক্সট ভয়েস, বিল,  ভিসা, ইন্সুরেন্স সার্টিফিকেট, এয়ার টিকিটের কাগজপত্র। তাছাড়াও মিলেছেন নির্বাচনী ফর্ম ও বেশ কয়কেটি নথি। যাতে চার জনের নাম উল্লেখ রয়েছে। ইডি-র হাতে এসেছে  শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল ,প্রতিমা সরদার, সবিতা রায়ের নাম। তার মধ্যে এই শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির নেতা নেত্রী, সভাপতি-এহেন একাধিক জনের নাম উঠে এসেছে। কিন্তু তাঁদের মধ্যেও বিশেষভাব উল্লেখযোগ্য শিবু হাজরা।

কেন তিনি গুরুত্বপূর্ণ? কে এই শিবু হাজরা?

এলাকায় কান পাতলে শোনা যায়, শিবু সিপিএম পরিবারের সন্তান। বাবা নীলকান্ত হাজরা সন্দেশখালি অঞ্চলে সিপিএমের নেতা ছিলেন। বাবা বাম মতাদর্শে‌‌ বিশ্বাসী হলেও পরিবর্তনের হাওয়ায় তৃণমূলে যোগ দেন শিবু। মধ্যবিত্ত পরিবারের সন্তান শ্রমিকদের ঠিকাদার হিসাবে কাজ করতেন।

তৃণমূলে যোগ দেওয়ার পর ধীরে ধীরে সন্দেশখালির দু’নম্বর ব্লকের আটটি পঞ্চায়েতের নেতা হয়ে ওঠেন। ২০১৮ সালে স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। ২০২৩ সালে নিজেই দু’নম্বর ব্লকের সভাপতি হন। গত দশ বছরে শিবু হাজরার আয় বহির্ভূত সম্পত্তি প্রচুর বেড়েছে বলে অভিযোগ বিরোধীদের।

২০২০ সালের ৭ জুন সন্দেশখালির দু’নম্বর ব্লকের বিডিও নিজের কার্যালয়ে আক্রান্ত হন। সে সময়ে আবাস প্রকল্পের টাকা নয়ছয় করারও অভিযোগ ওঠে। সে সময়ে সন্দেশখালির বিডিও কড়া পদক্ষেপ করেন। এরপরই বিডিওকে গাছে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। সে সময়ে শেখ শাহজাহানের নামও উঠে আসে। বিষয়টিতে শেখ শাহজাহানের ওপর সে সময়ে মারাত্মক বিরক্ত হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বছর দুয়েক আগে কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার হেরোইন উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনাতেও শেখ শাহজাহানের পাশাপাশি শিবু হাজরার নাম জড়িয়ে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  বিজেপি নেতার অভিযোগের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের এই দুই নেতা।

এলাকা সূত্রেই জানা যাচ্ছে, শেখ শাহজাহানের ডান হাত সহচর ছিলেন শিবু হাজরা। শাহজাহানের মনোনয়নের নথিতে চার জনের নাম থাকায় তদন্তকারীরা ভাবছেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁরা কীভাবে জড়িত। যে ক’জনের নাম পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্রও একজন। তাঁর বক্তব্য, “ওঁ আমাদের দলীয় নেতৃত্ব, তাঁর কাছে আমাদের জেতার কাগজ থাকতেই পারে। আমার কিছু বলার নেই। কোন সার্টিফিকেট আমি নিজেও জানি না।”

অন্যদিকে, সন্দেশখালিতে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন, “শিবু সন্দেশখালি ২ নম্বর ব্লক সামলায়। ওই ব্লকের যত যা রোজগার করে, তা আবার শাহজাহানের কাছে জমা হয়। ও শাহজাহানের ডান হাত। শিবু পালিয়ে বেড়াচ্ছে। কারণ ও ধরা পড়লে আরও বাকিদের নাম বেরিয়ে যাবে।”

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ