AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্রিজ থেকে উল্টো করে ঝুলছে দেহ! পার পাচ্ছে না পুলিশও, চরম নৈরাজ্য, হিংসা থামছেই না বাংলাদেশে

Bangladesh Unrest: মঙ্গলবারই ১৩টি থানা ও ২টি কারাগারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। বন্দিদেরও মুক্ত করে দেওয়া হয়েছে। এর মধ্যে ভারত-বিরোধী বহু সন্ত্রাসবাদীও রয়েছে। আশঙ্কা বাড়ছে ভারতে অনুপ্রবেশ ও হামলারও। 

ব্রিজ থেকে উল্টো করে ঝুলছে দেহ! পার পাচ্ছে না পুলিশও, চরম নৈরাজ্য, হিংসা থামছেই না বাংলাদেশে
পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি।Image Credit: AFP
| Updated on: Aug 07, 2024 | 9:30 AM
Share

ঢাকা: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পতন হয়েছে সরকারের। সেনার তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকার। কিন্তু তারপরও হিংসার আগুন নিভছে না বাংলাদেশে। দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। জায়গায় জায়গায় হিংসা, হানাহানি, খুনের খবর মিলছে। হত্যালীলার ভয়ঙ্কর সব চিত্র সামনে আসছে।

সোমবারই পতন হয় বাংলাদেশ সরকারের। ওই দিন শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। নির্বিচারে চলে লুটপাট। মাছ, সবজি থেকে শুরু করে দামি ডিওরের স্যুটকেস, ল্যাম্প, ফ্য়ান, এসি- যাবতীয় সব কিছু চুরি করে নিয়ে যায় জনতা। এদিকে, বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লিগের কর্মী-সমর্থক, সংখ্যালঘু ও পুলিশের উপরে হামলার খবর মিলছে।

মঙ্গলবারই ১৩টি থানা ও ২টি কারাগারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। বন্দিদেরও মুক্ত করে দেওয়া হয়েছে। এর মধ্যে ভারত-বিরোধী বহু সন্ত্রাসবাদীও রয়েছে। আশঙ্কা বাড়ছে ভারতে অনুপ্রবেশ ও হামলারও।

পরে সেনার হস্তক্ষেপে থানার দখল নেওয়া হয়। ভিতর থেকে ৬ জনের দেহ উদ্ধার করা হয়। পুলিশের অস্ত্র লুঠ করে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।

যাত্রাবাড়িতে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তিনজনের দেহ। তাদের পরনে পুলিশের পোশাক ছিল। একজনের হাতে হাতকড়াও ছিল। অন্যদিকে, একটি সেতু থেকে মৃতদেহ উল্টো করে ঝুলে থাকতেও দেখা যায়। যদিও ওই দেহটি কার, তা জানা যায়নি। জীবন্ত পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।

এই ঘটনার পরই ঢাকার রাস্তা কার্যত পুলিশ শূন্য ছিল মঙ্গলবার। অধিকাংশ জায়গাতেই যুবকদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। পুলিশরা নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সোমবারের সংঘর্ষের পর ২১ জনের দেহ আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এর মধ্যে চারজন পুলিশ কর্মী, একজন র‌্যাব সদস্য এবং একজন বিজিবি-র সদস্য রয়েছে।

জানা গিয়েছে, বিগত তিনদিনে শুধু ঢাকা মেডিকেল কলেজেই ৬৮ জনের দেহ আনা হয়েছে। এর মধ্যে রবিবার ১১ জনের, সোমবার ৩৭ জনের এবং  মঙ্গলবার ২১ জনের দেহ এসেছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা