AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার প্রকোপ, একুশের বইমেলায় লড়াইয়ে ‘মিসির আলিরা’

অনেকে মেলায় পছন্দমতো অংশে স্টল পেয়েও খদ্দেরের মুখ দেখছেন না বলে জানিয়েছেন।

করোনার প্রকোপ, একুশের বইমেলায় লড়াইয়ে 'মিসির আলিরা'
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Mar 25, 2021 | 12:02 PM
Share

ঢাকা: বাংলাদেশে চলছে একুশে বইমেলা। তবে করোনা আবহে মেলায় মানুষের ঢল নেই। কমেছে বই বেচাকেনাও। নির্ধারিত সময়ের আগে বইমেলা বন্ধ করার উপক্রমও হয়েছিল। তবে একাডেমি পর্যালোচনা করে জানিয়েছে, ১৪ এপ্রিল পর্যন্তই চলবে বইমেলা। তবে যাঁরা স্টল দিয়েছেন তাঁরা জানিয়েছেন, মেলায় বিক্রি তো নেই-ই, তার সঙ্গে কমেছে বই পড়ার উৎসাহও।

সে দেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রান্তের অংশে লোকজন একেবারেই ছিল না। সারা দিনে একটিও বই বিক্রি হয়নি সেই অংশের স্টলগুলিতে। প্রকাশকদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। অনেকেই বলছেন নতুন বই প্রকাশ করে ও স্টল লাগিয়ে যে খরচ হয়েছে তা ছয় লক্ষ টাকার বেশি। কিন্তু সেই তুলনায় কোনও আয় নেই।

অনেকে মেলায় পছন্দমতো অংশে স্টল পেয়েও খদ্দেরের মুখ দেখছেন না বলে জানিয়েছেন। প্রত্যেকবার বইমেলায় মহম্মদ জ়ফর ইকবালের অন্তত দিনে দু’শো-তিন’শো কপি বিক্রি হয়। কিন্তু এ বার মেলায় লোক না হওয়ায় তাঁরও বিক্রি কমেছে। প্রকাশকদের মতে, করোনা সংক্রমণে বৃদ্ধি পাওয়ায় মেলায় মানুষের ঢল নেই। তাই মেলায় কাটছাঁট করে ৭ তারিখ পর্যন্ত করার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। কিন্তু একাডেমি পর্যালোচনা করে জানিয়েছে মেলা চলবে ১৪ তারিখ পর্যন্ত। এ বারের মেলায় নতুন বই এসেছে ১৯৪টি। শেখ হাসিনার বই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে খুনের চেষ্টা: ১৪ ইসলামিক জঙ্গিকে গুলি করে মারার নির্দেশ আদালতের

Follow Us
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের