AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: হাসিনার মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা! এবার কোথায় যাবেন মুজিব-কন্যা?

Bangladesh Former PM: দেশ ছেড়ে ভারতে আসার পরই আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। কিন্তু কোনও দেশ থেকেই সদর্থক উত্তর পাচ্ছেন না। হাসিনার প্রথম পছন্দ লন্ডন। তবে জানা যাচ্ছে, ব্রিটেন আপাতত হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। বরং বাংলাদেশে চলা হত্যালীলার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে ব্রিটেন। 

Sheikh Hasina: হাসিনার মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা! এবার কোথায় যাবেন মুজিব-কন্যা?
বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির এক নিরাপদ স্থানে রয়েছেন। সেখান থেকে তিনি কোথায় যাবেন এবং কোথায় থাকবেন, তা নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছেImage Credit: X
| Updated on: Aug 07, 2024 | 6:39 AM
Share

ওয়াশিংটন: আশ্রয় চাননি, তার আগেই বন্ধ হয়ে গেল দরজা। শেখ হাসিনার (Sheikh Hasina) মুখের ওপরে দরজা বন্ধ করে দিল আমেরিকা। বাংলাদেশ ছাড়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে পাকাপাকিভাবে ভারতে নয়, অন্য কোনও দেশে আশ্রয় নিতে পারেন মুজিব কন্যা, এমনটাই সূত্রের খবর। কোন দেশে যাবেন, এই নিয়ে যখন সংশয়-ধোঁয়াশা তৈরি হচ্ছে, তখনই বড় পদক্ষেপ আমেরিকার। বাতিল করে দেওয়া হল শেখ হাসিনার কূটনৈতিক ভিসা (Diplomatic Visa)। 

সূত্রের খবর, দেশ ছেড়ে ভারতে আসার পরই আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। কিন্তু কোনও দেশ থেকেই সদর্থক উত্তর পাচ্ছেন না। হাসিনার প্রথম পছন্দ লন্ডন। তবে জানা যাচ্ছে, ব্রিটেন আপাতত হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। বরং বাংলাদেশে চলা হত্যালীলার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে ব্রিটেন।

এই অবস্থায় হাসিনার কাছে দ্বিতীয় ‘অপশন’ ছিল আমেরিকা। কিন্তু আশ্রয় চাওয়ার আগেই সে দেশ তাদের দরজা বন্ধ করে দিল হাসিনার জন্য। মার্কিন সূত্রে খবর, শেখ হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করা হয়েছে। এই কূটনৈতিক ভিসার জোরেই রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন দেশে যান, তাদের আলাদাভাবে ভিসার আবেদন করতে হয় না। কিন্তু আমেরিকা হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করে দেওয়ায়, সমস্যা বাড়ল বই কমল না হাসিনার।

প্রসঙ্গত, শেখ হাসিনার সময়কালেই আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়। আমেরিকা সামরিক ঘাঁটি বানাতে চেয়েছিল, কিন্তু রাজি হননি হাসিনা। এরপরই সম্পর্কের অবনতি হয়।

সূত্রের খবর, হাসিনার বোন রেহানা শীঘ্রই লন্ডন চলে যেতে পারেন। ব্রিটিশ নাগরিক হওয়ায় রেহানার যাওয়ায় কোনও সমস্যা নেই। তখন হাসিনা কী করবেন? ভারতেই কি থেকে যাবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? ভারত আশ্রয় দেবে তো? এই প্রশ্নই উঠে আসছে বারবার।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?