AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loan Guarantor: আত্মীয় বা বন্ধুর কথায় ঋণের গ্যারান্টার হচ্ছেন? নিজের কাঁধে কি বোঝা টানছেন, জেনে নিন…

Loan Rules: ঋণের ক্ষেত্রেই একজন গ্যারান্টারের প্রয়োজন। গ্যারান্টারের অন্য়তম দায়িত্ব হল, যিনি ঋণ গ্রহীতা, তিনি যদি ঋণ পরিশোধ না করেন, তবে তার পরিবর্তে গ্যারান্টার সেই ঋণ পরিশোধ করবেন।

Loan Guarantor: আত্মীয় বা বন্ধুর কথায় ঋণের গ্যারান্টার হচ্ছেন? নিজের কাঁধে কি বোঝা টানছেন, জেনে নিন...
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 12:45 PM
Share

নয়া দিল্লি: হঠাৎ করে টাকার প্রয়োজন পড়লে অনেকেই বাধ্য হন ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) নিতে। তবে ব্যাঙ্ক ঋণ দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলি রাখে, তার মধ্যে অন্যতম হল ঋণের ক্ষেত্রে একজন গ্যারান্টারের (Guarantor) প্রয়োজন, অর্থাৎ আপনি ঋণ নিলে, তা পরিশোধ করবেন, এই গ্যারান্টি দেওয়ার মতো কাউকে প্রয়োজন। যদি আপনি কোনও গ্য়ারান্টার জোগাড় করতে না পারেন, তবে ঋণ পেতে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে অনেকেই তার পরিজন বা বন্ধু-বান্ধবদের নাম ঋণের গ্য়ারান্টার হিসাবে উল্লেখ করেন। আপনিও যদি কারোর ঋণের গ্যারান্টার হন, তবে এই তথ্যগুলি আপনার জেনে নেওয়া দরকারি। কারণ ঋণের গ্য়ারান্টার হওয়া মানে শুধুমাত্র খাতায়-কলমে সই করাই নয়, তাদের অনেক রকমের দায়িত্ব থাকে।

ঋণের গ্যারান্টারের ভূমিকা কী?

ঋণের ক্ষেত্রেই একজন গ্য়ারান্টারের প্রয়োজন। গ্যারান্টারের অন্য়তম দায়িত্ব হল, যিনি ঋণ গ্রহীতা, তিনি যদি ঋণ পরিশোধ না করেন, তবে তার পরিবর্তে গ্যারান্টার সেই ঋণ পরিশোধ করবেন। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ঋণের ক্ষেত্রে গ্রহীতার মতোই সমান দায়বদ্ধ ঋণের গ্যারান্টারও। যদি কোনও ব্যক্তি ঋণখেলাপী হন, তবে ঋণ গ্রহীতার পাশাপাশি ঋণের গ্যারান্টারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করতে পারে ব্যাঙ্ক।

কোন ঋণের ক্ষেত্রে গ্যারান্টারের প্রয়োজন?

যেকোনও ধরনের ঋণ নেওয়ার ক্ষেত্রেই গ্যারান্টারের প্রয়োজন পড়ে না। যখন ঋণের গ্য়ারান্টি পূরণ করা হয় না বা ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও সংশয় থাকে, সেক্ষেত্রেই ঋণের গ্যারান্টারের প্রয়োজন। যদি আপনি মোটা অঙ্কের টাকা ঋণ নেন, তবে ব্যাঙ্ক আপনার কাছ থেকে গ্যারান্টার চাইতে পারেন।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত