AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Economy: গেল গেল রব শেষ পর্যন্ত উঠেই গেল বাংলাদেশে, ডলারের চাপে কুপোকাত টাকা, এবার কী হবে ইউনূসের?

Bangladesh Economy: তথ্য এও বলছে, গতবছর এই সময় বাংলাদেশে ডলারের দাম ছিল ১১০ টাকা। কিন্তু, গত অগস্টের পর থেকেই অস্থিরতা বেড়েছে বাংলাদেশ। ছাপ পড়েছে অর্থনীতিতে। সেদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক কয়েকবার একাধিক ঘোষণা করলেও ডলারের দাম কমার কোনও চিহ্নই দেখা যাচ্ছে না।

Bangladesh Economy: গেল গেল রব শেষ পর্যন্ত উঠেই গেল বাংলাদেশে, ডলারের চাপে কুপোকাত টাকা, এবার কী হবে ইউনূসের?
মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 7:30 PM
Share

কলকাতা: দেশ বুঁদ কট্টরপন্থার নেশায়। আর দিন যত যাচ্ছে ততই যেন ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বাংলাদেশের। হাল বেহাল ক’দিন থেকেই। কদিন থেকেই ডলারের তুলনায় হু হু করে পড়ে যাচ্ছিল বাংলাদেশি টাকার দাম। এবার একেবারে যেন সব রেকর্ড ভেঙে গেল। বাংলাদেশে ডলারের দাম সর্বোচ্চ সীমা ছড়িয়েছে। সোজা কথায়, শুধুই টালমাটাল নয়, চরম শঙ্কার মধ্যে বাংলাদেশের অর্থনীতি।

সূত্রের খবর, সে দেশে  ১৩০ টাকা পর্যন্ত দাম উঠেছে মার্কিন ডলারের। খোলা বাজারে দাম আরও বেশি। মনে করা হচ্ছে রমজানে ডলারের দাম উঠতে পারে ১৪৫-১৫০ টাকায়। তথ্য বলছে, বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্য়ে সবথেকে বেশি মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে বাংলাদেশেই। 

তথ্য এও বলছে, গতবছর এই সময় বাংলাদেশে ডলারের দাম ছিল ১১০ টাকা। কিন্তু, গত অগস্টের পর থেকেই অস্থিরতা বেড়েছে বাংলাদেশ। ছাপ পড়েছে অর্থনীতিতে। সেদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক কয়েকবার একাধিক ঘোষণা করলেও ডলারের দাম কমার কোনও চিহ্নই দেখা যাচ্ছে না। এদিকে দেশে নেই কোনও পাকা প্রধামন্ত্রী। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সরকারও অন্তবর্তী। তার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। একইসঙ্গে দেশে লাগাতার হিন্দু নির্যাতনের খবর মুখ পড়েছে ইউনূস প্রশাসনের। ভারতের সঙ্গেও সম্পর্ক একেবারে তলানিতে। এমতাবস্থায়, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। কিন্তু, তা পেতেও যথেষ্ট বেগ পেতে হতে পারে সে দেশের সরকারকে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?