AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum: মদ খেয়ে টলমল করতে করতে পড়ে যায় বাড়ির সামনে, আর তাতেই বুকের ওপর বসে চোখ উপড়ে নিল প্রতিবেশী! দমদমে ভয়ঙ্কর ঘটনা

Dumdum: ঘটনা সূত্রপাত বুধবার ভোরবেলায়। দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার টলমল করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে পড়ে যান। তাতেই গোকুল ঘর থেকে বেরিয়ে আসেন। সেই নিয়েই বাগবিতণ্ডা।

Dumdum: মদ খেয়ে টলমল করতে করতে পড়ে যায় বাড়ির সামনে, আর তাতেই বুকের ওপর বসে  চোখ উপড়ে নিল প্রতিবেশী! দমদমে ভয়ঙ্কর ঘটনা
দমদমে ভয়ঙ্কর ঘটনা!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 3:59 PM
Share

কলকাতা: মদ এতটাও খেয়েছিলেন, যে আর সোজা হয়ে চলতে পারছিলেন না। টলতে টলতে চলতে গিয়ে পড়ে যান প্রতিবেশীর দরজার সামনে! সেটাই ঘটেছিল। আর তার জেরেই মদ্যপ ব্যক্তির বুকের ওপর বসে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোকুল মণ্ডল। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হন  গোকুলের ওপর। গণপ্রহারে মৃত্যু হয় তাঁর। এদিকে, যাঁর চোখ উপড়ে নেওয়া হয়েছে, সেই আক্রান্ত প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা সূত্রপাত বুধবার ভোরবেলায়। দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার টলমল করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে পড়ে যান। তাতেই গোকুল ঘর থেকে বেরিয়ে আসেন। সেই নিয়েই বাগবিতণ্ডা। অভিযোগ, গোকুল মারধর করতে থাকেন প্রদীপকে,  বুকের উপর বসে চোখ উপড়ে নেয়। চোখের চারপাশের মাংস খুবলে বেরিয়ে আসে চোখ।

চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান।  এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হন। অত্যন্ত মারধর করা হয় তাঁকে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গোকুলকে উদ্ধার করে প্রথমে দমদম পৌর হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হলে আরজিকরে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী