AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: আরজি কর মামলায় এবার CBI অফিসারকেই শোকজ আদালতের

RG Kar Case: আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কেন খুন-ধর্ষণ মামলা থেকে জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

RG Kar Case: আরজি কর মামলায় এবার CBI অফিসারকেই শোকজ আদালতের
আরজি কর মামলাImage Credit: PTI
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 4:02 PM
Share

কলকাতা: আদালতের নির্দেশে আরজি কর মামলার তদন্তভার পেয়েছিল সিবিআই। চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ দিয়ে তদন্তের সূত্রপাত হলেও ক্রমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই মামলায় এবার কার্যত নজিরবিহীন নির্দেশ আদালতের। সিবিআই-এর তদন্তকারী অফিসারকেই শোকজ করল সিবিআই আদালত।

আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিন্তু তাঁর নামে চার্জফ্রেম করা যাচ্ছিল না। আসলে স্বাস্থ্য ভবন অনুমোদন না দেওয়ায় চার্জফ্রেম করা যাচ্ছিল না। সম্প্রতি সেই অনুমোদন দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। কিন্তু বিশেষ সিবিআই আদালতে সেই তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ সিবিআই-এর বিরুদ্ধে।

রাজ্যের অনুমতি পাওয়ার পরও কেন সিবিআই আদালতে জানানো হল না, তা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই-কে। আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক তদন্তকারী অফিসারকে শোকজ নোটিস দিয়েছেন। নিম্ন আদালতকে এড়িয়ে কেন ওই তথ্য হাইকোর্টকে জানানো হল, তা নিয়ে ক্ষুব্ধ আলিপুর সিবিআই আদালতের বিচারক। ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব তলব করা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে আদালত।

উল্লেখ্য, আরজি কর খুন-ধর্ষণ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। ৯০ দিনের মাথাতেও সিবিআই চার্জশিট দিতে না পারায়, জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।

Follow Us
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির