AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2024: নাসাউতে এল বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নিউ ইয়র্কের স্টেডিয়াম

Watch Video: এ বারের টি-২০ বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ১০৬ দিন ধরে তৈরি হয়েছিল নিউ ইয়র্কের এই স্টেডিয়াম। আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের পরই ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে ওই স্টেডিয়াম। এ বার সেই শেষের শুরু হতে চলেছে নাসাউতে।

T20 World Cup 2024: নাসাউতে এল বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নিউ ইয়র্কের স্টেডিয়াম
T20 World Cup 2024: নাসাউতে এল বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নিউ ইয়র্কের স্টেডিয়ামImage Credit: ANI
| Updated on: Jun 13, 2024 | 2:36 PM
Share

কলকাতা: এক একটা স্টেডিয়াম সাক্ষী থাকে একাধিক হাইভোল্টেজ ম্যাচের। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তানের মতো মেগা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Nassau County International Cricket Stadium)। তবে এই স্টেডিয়ামের অস্বিত্ব এ বার মুছে দেওয়া হবে। মাত্র ৮ ম্যাচেই অবলুপ্তির পথে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। এ বারের বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ১০৬ দিন ধরে তৈরি হয়েছিল নিউ ইয়র্কের এই স্টেডিয়াম। আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের পরই ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে ওই স্টেডিয়াম। এ বার সেই শেষের শুরু হতে চলেছে নাসাউতে।

চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৮টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ বার এই অস্থায়ী ভেনু ভাঙতে সেখানে পৌঁছে গিয়েছে বুলডোজার। সংবাদসংস্থা এএনআই এক ভিডিয়ো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জানানো হয়েছে, আগামিকাল থেকে এই স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়ে যাবে।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি পপ আপ স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ছিস ৩৪ হাজার। আগামী ছয় সপ্তাহের মধ্যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাবতীয় অস্থায়ী নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আর অস্তিত্ব না থাকলেও বরাবর আলোচনায় থেকে যাবে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশেষ করে এখানকার পিচ। যা নিয়ে কম বিতর্ক হয়নি।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী