AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: গম্ভীরের KKR এর বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল ধোনির চেন্নাইয়ের

চলতি আইপিএলে (IPL) জয়ের হ্যাটট্রিকের ফলে বেগুনি জার্সিধারীদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইয়েলোব্রিগেডকে হারানোর ছক তৈরি করেছে কেকেআর (KKR)। কিন্তু নাইট শিবিরের জন্য ম্যাচের কয়েকঘণ্টা আগে বাড়ল চাপ। কারণ, জানা গিয়েছে নাইট ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের (CSK) শক্তি বাড়ল।

IPL 2024: গম্ভীরের KKR এর বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল ধোনির চেন্নাইয়ের
IPL 2024: গম্ভীরের KKR এর বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল ধোনির চেন্নাইয়েরImage Credit: PTI
| Updated on: Apr 08, 2024 | 1:40 PM
Share

কলকাতা: তিনে তিন জয়ের পর চেন্নাইয়ে এসেছে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে (IPL) জয়ের হ্যাটট্রিকের ফলে বেগুনি জার্সিধারীদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইয়েলোব্রিগেডকে হারানোর ছক তৈরি করেছে কেকেআর (KKR)। কিন্তু নাইট শিবিরের জন্য ম্যাচের কয়েকঘণ্টা আগে বাড়ল চাপ। কারণ, জানা গিয়েছে নাইট ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের (CSK) শক্তি বাড়ল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হলুদ জার্সিতে আজ ফিরতে পারেন মাহির টিমের অন্যতম সেরা অস্ত্র।

স্পোর্টসস্টারের রিপোর্ট অনুযায়ী, কেকেআরের বিরুদ্ধে সোমবার রাতের ম্যাচে খেলতে পারেন সিএসকের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের আগে মুস্তাফিজুর রহমান বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। টি-২০ বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজ ছিল বলে মুস্তাফিজুরকে বাংলাদেশে যেতে হয়েছিল।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সিএসকের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স বলেন, ‘ফিজকে নিয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না। ওর ব্যাপারে আমরা নিশ্চিত নই। ওর এখানে ফিরে আসা আমাদের হাতে সত্যিই নেই। কারণ ও পাসপোর্টের জন্য বাংলাদেশ ফিরে গিয়েছিল। এ বার দেখা যাক কী হয়। তবে আমরা টিম হিসেবে এই সকল পরিস্থিতিগুলোর জন্য তৈরি থাকি।’

মুস্তাফিজুরের পাশাপাশি মাতিশা পাথিরানাকে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে পায়নি সিএসকে। কেকেআরের বিরুদ্ধে পাথিরানাকে পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত নয়। অল্প চোটের কারণে চেন্নাইয়ের গত ম্যাচে তিনি খেলেননি। তিনি সিএসকের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। দলের ফিজিয়ো তাঁকে ফিট ঘোষণা করলে রাসেল-নারিনদের বিরুদ্ধে পাথিরানাকে খেলতে দেখা যেতে পারে।

কেকেআরের বিরুদ্ধে মুস্তাফিজুর ও পাথিরানাকে যদি পায় সিএসকে তা হলে নিঃসন্দেহে ধোনির দলের শক্তি বাড়বে। এদিকে রিঙ্কু সিং, সুনীল নারিনদের জন্যও খুশির খবর রয়েছে। সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, আজকের ম্যাচে খেলতে পারেন কেকেআরের স্টার হর্ষিত রানা। তিনি যখন চেন্নাইয়ে এসেছিলেন, সেই সময় তাঁর ডান হাতে আর্ম স্লিং দেখা গিয়েছিল। নাইটদের শেষ ম্যাচে তিনি খেলেননি। এ বার দেখার চিপকে রানা কেকেআরের হয়ে খেলেন কিনা।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?