AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venkatesh Iyer: ভিডিয়ো: গবগব করে খাচ্ছিলেন, ক্যামেরা সামনে আসতেই KKR তারকা ভেঙ্কটেশ যা করলেন…

KKR, IPL 2024: ১৭তম আইপিএল জয়ের পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। শ্রুতি রঘুনাথনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরে ভেঙ্কটেশ নিজেও তাঁদের বিয়ের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন।

Venkatesh Iyer: ভিডিয়ো: গবগব করে খাচ্ছিলেন, ক্যামেরা সামনে আসতেই KKR তারকা ভেঙ্কটেশ যা করলেন...
Venkatesh Iyer: ভিডিয়ো: গবগব করে খাচ্ছিলেন, ক্যামেরা সামনে আসতেই KKR তারকা ভেঙ্কটেশ যা করলেন...
| Updated on: Jun 05, 2024 | 6:52 PM
Share

কলকাতা: প্রাণ চায় মন ভরে খেতে। কিন্তু ফিটনেস ঠিক রাখতে একাধিক অ্যাথলিট মন ভরে খেতে পারেন না। তাঁদের মানতে হয় কড়া ডায়েট। তাই যখন সেই অ্যাথলিটরা মন ভরে খাবার সুযোগ পান, তা আর ছাড়েন না। এ বার কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) খাবার খাওয়ার এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে গবগব করে খাবার খাচ্ছেন তিনি। ক্যামেরা যেই না তাঁর সামনে পৌঁছে যায়, তিনি যা করেছেন সেই রিঅ্যাকশন দেখার মতো। ভিডিয়ো কি দেখেছেন?

১৭তম আইপিএল জয়ের পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। শ্রুতি রঘুনাথনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ৪ জুন ভেঙ্কটেশ আইয়ার নিজের ইন্সটাগ্রামে শ্রুতির সঙ্গে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘আমি যা কিছু কল্পনা করেছি…’ সঙ্গে দু’টি লাল হৃদয়ের ইমোজি। এ তো গেল ভেঙ্কির বিয়ের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার পোস্ট।

ভেঙ্কটেশ আইয়ারের ওই ইন্সটা পোস্টের পরে রয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় বিয়ের পর শ্রুতি রঘুনাথনের সঙ্গে একসঙ্গে বসে খাবার খাচ্ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ভিডিয়োর প্রথমে দেখা যায় গব গব করে খাবার খাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। যেই তাঁর সামনে ক্যামেরা চলে আসে, তখন তিনি খাওয়ার গতি কমিয়ে দিয়ে মুচকি হাসতে থাকেন। এবং হালকা করে পোজ দিতে থাকেন। যা দেখে বোঝাই যাচ্ছিল, ক্যামেরা মুখের সামনে চলে আসায় তিনি খাওয়ার গতি কমিয়ে দেন। ভিডিয়োটির ক্যাপশনে ভেঙ্কটেশ লেখেন, ‘লাইটস, ক্যামেরা, খাও…।’ সঙ্গে হ্যাশট্যাগ দেন #bts

কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে ভেঙ্কির বিয়েতে খাওয়ার ভিডিয়ো এবং তাঁর অন্য সময় খাবার খাওয়ার ২টি ভিডিয়ো জুড়ে লেখা হয়, ‘ভেঙ্কটেশ আইয়ার দেখালেন খানা খাজানা, কোয়েম্বাটুর থেকে রয়েছে বিয়ের #BTS।’

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন