AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs PBKS: মন্থর পিচে ব্যাটিং বিপর্যয়, চেন্নাইকে বাঁচালেন ক্যাপ্টেন

Chennai Super Kings vs Punjab Kings: চেন্নাই ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন অর্শদীপ। স্ট্রাইকে ধোনি। ওয়াইড বলে ওভার শুরু অর্শদীপের। পরের বলেই দুর্দান্ত বাউন্ডারি ধোনির ব্যাটে। কিন্তু ডাবল নেওয়ার সুযোগ থাকলেও ধোনি নেননি। ফিরিয়ে দেন ড্যারেল মিচেলকে। পঞ্চম বলে ৬ মেরে পরিস্থিতি কিছুটা বদল করেন। শেষ বলে ২ রান নিতে গেলেও সফল হননি। রান আউট ধোনি। এ বারের টুর্নামেন্টে প্রথম বার আউট হলেন মাহি। ১১ বলে ১৪ রান করেন।

CSK vs PBKS: মন্থর পিচে ব্যাটিং বিপর্যয়, চেন্নাইকে বাঁচালেন ক্যাপ্টেন
Image Credit: BCCI
| Updated on: May 01, 2024 | 9:37 PM
Share

হরপ্রীত ব্রার এবং রাহুল চাহার। দুই স্পিনারের অনবদ্য বোলিং। দুই স্পিনার আট ওভারে একটিও বাউন্ডারি না দেওয়া কিছুটা হলেও পার্থক্য দেয়। টস হেরে ব্যাটিংয়ে নামে চেন্নাই। শিশিরের প্রভাবে পরের দিকে ব্যাটিংয়ে সুবিধা হবে। এর জন্য় বোর্ডে বড় রান প্রয়োজন ছিল। ঋতুরাজ ও রাহানের ওপেনিং জুটি সতর্ক শুরু করে। দলীয় ৬৪ রানে ফেরেন রাহানে। ৬৪-০ থেকে কিছুক্ষণের মধ্যেই ৭০-৩ সিএসকে।

ঋতুরাজ গায়কোয়াড় প্রতি ম্যাচেই ভালো পারফর্ম করছেন। বিরাট কোহলিকে ছাপিয়ে এ বারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক হলেন ঋতুরাজ। দলকে বিপদ থেকে কিছুটা বলেও উদ্ধার করেন তিনি। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন চেন্নাই সুপার কিংস ক্য়াপ্টেন। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই। টানা তিন ম্যাচে ৫০ প্লাস স্কোর ঋতুরাজের।

এ বারের আইপিএলে এখনও অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামলেন ১৩ বল বাকি থাকতে। প্রথম বলেই সিঙ্গল নেন মাহি। স্ট্রাইক নিজের কাছেই। ১৯তম ওভারে লেগ স্পিনার রাহুল চাহারকে আক্রমণে আনেন পঞ্জাব অধিনায়ক স্যাম কারান। এ মরসুমে সর্বাধিক ১৬ বল খেলেছিলেন এক ম্যাচে। রাহুলের তৃতীয় ডেলিভারিতে সিঙ্গল নেন ধোনি। চতুর্থ বলেই মইন আলিকে ফেরান রাহুল। ১৯তম ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট।

চেন্নাই ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন অর্শদীপ। স্ট্রাইকে ধোনি। ওয়াইড বলে ওভার শুরু অর্শদীপের। পরের বলেই দুর্দান্ত বাউন্ডারি ধোনির ব্যাটে। কিন্তু ডাবল নেওয়ার সুযোগ থাকলেও ধোনি নেননি। ফিরিয়ে দেন ড্যারেল মিচেলকে। পঞ্চম বলে ৬ মেরে পরিস্থিতি কিছুটা বদল করেন। শেষ বলে ২ রান নিতে গেলেও সফল হননি। রান আউট ধোনি। এ বারের টুর্নামেন্টে প্রথম বার আউট হলেন মাহি। ১১ বলে ১৪ রান করেন।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর