AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ঘন ঘন বিস্ফোরণ, অভিঘাতে ফাটল ধরছে একের পর এক বাড়িতে! কী ঘটছে জঙ্গলমহল পার্শ্ববর্তী এলাকায়?

Bankura: বিস্ফোরণের তীব্রতা এতটাই যে বিস্ফোরণের সময় গ্রামের দিকে উড়ে আসে কয়লা ও পাথরের চাঁই। এখন তাই কয়লাখনিতে বিস্ফোরণের আগে সাইরেন বাজলেই ডাঙ্গাপাড়া গ্রামের মানুষ ছুটে গ্রাম থেকে পালিয়ে যান ফাঁকা জায়গায়।

Bankura: ঘন ঘন বিস্ফোরণ, অভিঘাতে ফাটল ধরছে একের পর এক বাড়িতে! কী ঘটছে জঙ্গলমহল পার্শ্ববর্তী এলাকায়?
বাড়িতে ধরছে ফাটল Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 2:51 PM
Share

বাঁকুড়া: গ্রামের পাশেই তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের খোলা মুখ খনি। সেই খনিতে কয়লার চাঁই ভাঙতে রাতে দিনে ঘটানো হচ্ছে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে গ্রামের দেওয়ালে তৈরি হয়েছে বড়বড় ফাটল। বিস্ফোরণে গ্রামে উড়ে আসছে পাথর ও কয়লার চাঁই। পুনর্বাসনের দাবি জানাতে গেলেই গ্রামবাসীদের উপরি পাওনা হিসাবে মিলছে মামলা। প্রাণ হাতে নিয়ে অসহায়ভাবে মাসের পর মাস কাটাতে বাধ্য হচ্ছেন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা।

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় আজ থেকে প্রায় এক দশক আগে শুরু হয় খোলামুখ কয়লাখনি খননের কাজ। ধীরে ধীরে সেই খনি এগিয়ে আসতে আসতে এখন একেবারে গ্রামের প্রান্তে এসে ঠেকেছে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশান লিমিটেডের পরিচালিত এই খনিতে কয়লার চাঙড় ভাঙতে প্রায়শই ঘটানো হয় বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে কার্যত দিশেহারা অবস্থা ডাঙ্গাপাড়া এলাকার প্রায় শতাধিক পরিবারের। গ্রামের অধিকাংশ বাড়ির দেওয়ালে তৈরি হয়েছে বড়বড় ফাটল।

বিস্ফোরণের তীব্রতা এতটাই যে বিস্ফোরণের সময় গ্রামের দিকে উড়ে আসে কয়লা ও পাথরের চাঁই। এখন তাই কয়লাখনিতে বিস্ফোরণের আগে সাইরেন বাজলেই ডাঙ্গাপাড়া গ্রামের মানুষ ছুটে গ্রাম থেকে পালিয়ে যান ফাঁকা জায়গায়। গ্রামবাসীরা বারেবারে বিস্ফোরণের তীব্রতা কমানোর আবেদন জানিয়েছেন খনি কর্তৃপক্ষের কাছে। আবেদন জানিয়েছেন পুনর্বাসনেরও।

কিন্তু প্রতিটি আন্দোলনের পরেই গ্রামবাসীদের বাড়তি পাওনা হিসাবে মিলেছে পুলিশের মামলা আর হুমকি। গ্রামবাসীদের দাবি, গ্রাম লাগোয়া এলাকায় কয়লাখনি হওয়ায় গ্রামের একটি মানুষেরও কাজ মেলেনি। বরং এলাকার জমিতে কয়লাখনি তৈরি হওয়ায় ক্ষেতমজুর হিসাবে অন্যের জমিতে কাজ করার সুযোগও হারিয়েছেন গ্রামবাসীরা । একদিকে কর্মহীনতা আর বিস্ফোরণে অতিষ্ট জীবন অন্যদিকে পুলিশের একের পর এক মামলায় একরাশ অসহায়তা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে ডাঙ্গাপাড়া গ্রামের মানুষের।

বিজেপির দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার। বিষয়টি যাচাই করার জন্য পরিবেশ দফতরকে জানানো হবে। তৃণমূলের গ্রামবাসীদের সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছে। তবে তৃণমূলের দাবি, ইতিমধ্যেই গ্রামবাসীদের আবেদনের ভিত্তিতে বিস্ফোরণের তীব্রতা কিছুটা কমানো হয়েছে। গ্রামবাসীদের এই সমস্যার কথা জানা নেই বলে দায় সেরেছে বাঁকুড়া জেলা পরিষদ।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...