AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP vs TMC: প্রার্থীর প্রচারে বেরোতেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, গোঘাটে কাঠগড়ায় তৃণমূল

BJP vs TMC: বিজেপির মণ্ডল সভাপতি রাজু রানা বলেন, ভোটের আগে এভাবে সন্ত্রাস করে ভয় দেখাতে চাইছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাব। পুলিশ যেন এবিষয়ে ব্যবস্থা গ্রহন করে। যদিও অভিযোগ উড়িয়ে দিচ্ছে তৃণমূল।

BJP vs TMC: প্রার্থীর প্রচারে বেরোতেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, গোঘাটে কাঠগড়ায় তৃণমূল
উত্তেজনা এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 18, 2024 | 6:10 PM
Share

গোঘাট: সোমবার ভোট। তার আগে শেষদিনের প্রচারেও রাজনৈতিক উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে বেরিয়ে মার খেতে হল বিজেপি কর্মীদের। এমনটাই অভিযোগ পদ্ম শিবিরের। তৃণমূলের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ। গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কোটা এলাকায় অরূপ কান্তি দিগারের সমর্থনে গাড়ি নিয়ে ভোট প্রচার করছিলেন বিজেপি কর্মীরা। গাড়িতে মাইক বেঁধে এলাকাজুড়ে চলছিল প্রচার। আক্রান্ত বিজেপি কর্মীদের অভিযোগ, দলের মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার চলাকালীন হঠাৎই করেই তৃণমূলের জনা চারেক দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। মারধর করতে শুরু করে। 

চার থেকে পাঁচজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। আক্রান্ত বিজেপি কর্মীরা জানিয়েছেন তাঁরা থানার দ্বারস্থ হবেন।

বিজেপির মণ্ডল সভাপতি রাজু রানা বলেন, ভোটের আগে এভাবে সন্ত্রাস করে ভয় দেখাতে চাইছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাব। পুলিশ যেন এবিষয়ে ব্যবস্থা গ্রহন করে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছেন গোঘাট এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে চলছে শোরগোল। 

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা