AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ‘আমার স্ত্রীর ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, বুকে লাথি মেরেছে’, BJP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কর্মীর

Hooghly: অন্যদিকে বিজেপি বলছে, এলাকার বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। সেটাকে হাতিয়ার করেই তৃণমূল তাঁদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। লাগানো হচ্ছে রাজনীতির রঙ। শ্লীলতাহানির কোনও ঘটনা ঘটেনি বলে স্পষ্ট দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের তরফে।

Hooghly: ‘আমার স্ত্রীর ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, বুকে লাথি মেরেছে’, BJP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কর্মীর
শোরগোল এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2024 | 6:29 PM
Share

আরামবাগ: তৃণমূল করার ‘অপরাধে’ এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা হুগলির পুরশুরায় । অভিযোগ, চুলের মুঠি ধরে টানতে টানতে ওই মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। জমিতে ফেলে ব্যাপক মারধরও করা হয়। করা হয় শ্লীলতাহানি। যদিও পদ্ম শিবিরের দাবি, তাঁদের কর্মীদের ফাঁসানো হচ্ছে। এদিকে তৃণমূলের ওই মহিলা কর্মী ক্যামেরার সামনে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ করলেও পুরশুরা থানায় আবার ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। যে ব্যক্তিরা এই কাজ করেছেন তাঁরা সকলেই এলাকার বিজেপির সক্রিয় কর্মী বলে দাবিও করেছেন তিনি।

এদিকে অভিযোগ পেতে না পেতেই মাঠে নামে পুরশুরা থানার পুলিশ। গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। গৃহবধূ বলছেন, আমরা তৃণমূল করি। আর ওরা বিজেপি করে। আমরা তৃণমূল করি বলেই সে রাগে আমাদের সঙ্গে এই কাজ করা হয়েছে। আমার ছেলেকে বলেছে জয় শ্রী রাম বল। আমি প্রতিবাদ করতেই আমার দিকে তেড়ে আসে। আমার ছেলে মারে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করা হয়। কাপড় ছিঁড়ে দেয়। বাড়ির সামনে থাকা বাদাম জমিতে ফেলেও অত্যাচার চালায়। আমি ওদের শাস্তি চাই।

দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন ওই গৃহবধূর স্বামী। তিনি বলছেন, এলাকার কিছু ছেলে বিজেপি করে। প্রায়শই আমাদের উপর অত্যাচার চালায়। এখন আমার স্ত্রীর উপরেও চড়াও হয়েছে। ব্লাউজ ছিঁড়ে দেয়। বুকে লাথি মারে। 

অন্যদিকে এলাকার এক বিজেপি নেতা বলছেন, এলাকার বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। সেটাকে হাতিয়ার করেই তৃণমূল তাঁদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। লাগানো হচ্ছে রাজনীতির রঙ। শ্লীলতাহানির কোনও ঘটনা ঘটেনি বলে স্পষ্ট দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের তরফে। এদিকে এদিনই আবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?