AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhaniakhali: রণংদেহী মূর্তিতে লকেট, ‘ভুয়ো এজেন্ট’ বের করলেন বুথ থেকে

Dhaniakhali: এর আগে পর পর তিনটি বুথে ঢুকে ভোটার সহায়তা কেন্দ্রে থাকা দায়িত্বপ্রাপ্ত তিন কর্মীকে সরিয়ে দেন লকেট। ভোটার সহায়তা কেন্দ্র থেকে বার করে দেন আশা কর্মীদের। তাঁর দাবি, এই কর্মীদের গলায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো কার্ড ঝুলছিল।

Dhaniakhali: রণংদেহী মূর্তিতে লকেট, 'ভুয়ো এজেন্ট' বের করলেন বুথ থেকে
লকেট চট্টোপাধ্যায়।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2024 | 1:01 PM
Share

হুগলি: ভোটের দিন কার্যত রণংদেহী মেজাজে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপির দাবি, ভুয়ো এজেন্ট ধরেছেন লকেট। ধনিয়াখালির দশঘড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ঘটনা। ওই ব্যক্তি আর বুথে ঢুকতে না পারে পুলিশের কাছে দাবি লকেটের। অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে ভোটার কার্ডও কেড়ে নেন বিজেপির প্রার্থী। শুধু তাই নয়, আঙুল উঁচিয়ে লকেটকে বলতে শোনা যায়, রাজ্য পুলিশের সকলের বাইরে চলে যান। ভিতরে কেউ থাকবেন না।

ওই ব্যক্তির নাম সুশান্ত দে। তাঁর দাবি, তিনি রিলিভার এজেন্ট। কিন্তু কোনও নথি নেই। লকেট সুর চড়িয়ে বলেন, “চোরগুলো লুঠ করতে এসেছে। এজেন্ট বলে পরিচয় দিয়ে লুঠ করতে এসেছে। বেঞ্চের মধ্যে বসে আছে। কোনও নথি নেই। বলছে তৃণমূলের এজেন্ট, তৃণমূলের রিলিভার। একটা কার্ড বা ফর্ম তো দেখাবে। কিছুই নেই। বড় বড় বাতেলা দিচ্ছে।”

এর আগে পর পর তিনটি বুথে ঢুকে ভোটার সহায়তা কেন্দ্রে থাকা দায়িত্বপ্রাপ্ত তিন কর্মীকে সরিয়ে দেন লকেট। ভোটার সহায়তা কেন্দ্র থেকে বার করে দেন আশা কর্মীদের। তাঁর দাবি, এই কর্মীদের গলায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো কার্ড ঝুলছিল।

লকেট বলেন, “সব ওসি, ডিএমের সই জাল করে কার্ড বানিয়ে এনেছে। নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।” এদিকে এরইমধ্যে এই ধনিয়াখালিতেই তৃণমূলের বিক্ষোভেরও মুখে পড়তে হয় লকেটকে। তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্র বলেন, “ওনারা তো ডাকাত। এখানে এসে নাটক করছেন কেন? ভালভাবে ভোট হচ্ছে দেখে এসেছেন ঝামেলা করতে। এতদিনে একবারও আসেননি।”

Follow Us