AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ‘আমি কী করতে পারি! সব চেষ্টাই করলাম’, নয়া কৌশলে চিন্ময়কৃষ্ণকে বিপাকে ফেললেন কট্টরপন্থী আইনজীবীরা

Bangladesh: চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবীর মাস্টার দা চট্টগ্রামের মানবাধিকার রক্ষার নির্ভীক লড়াই করলেও শেষপর্যন্ত সেখানকার কট্টরপন্থী আইনজীবীদের নয়া কৌশলে সব চেষ্টা বৃথা। যখন তিনি গিয়ে আদালতে পৌঁছন, সেখানে আগে থেকেই ৪০-৫০ জন আইনজীবী ছিলেন।

Bangladesh: 'আমি কী করতে পারি! সব চেষ্টাই করলাম', নয়া কৌশলে চিন্ময়কৃষ্ণকে বিপাকে ফেললেন কট্টরপন্থী আইনজীবীরা
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 5:02 PM
Share

বাংলাদেশ: চিন্ময়কৃষ্ণকে জেলবন্দি রাখতে ইউনূসের দেশে কট্টরপন্থী আইনজীবীদের নয়া কৌশল। চিন্ময়কৃষ্ণের আইনজীবীকে সওয়ালে বাধা। যার জেরে চট্টগ্রাম আদালতে বৃহস্পতিবারও শোনা হল না জেলবন্দি চিন্ময়কৃষ্ণের জামিন শুনানি এগনোর আর্জি।

চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী জামিন সওয়ালের আপ্রাণ চেষ্টা করলেও শেষপর্যন্ত কট্টরপন্থী আইনজীবী ও জজ সাহেবের তোলা অদ্ভুত দাবির মুখে আজকের মতো রণেভঙ্গ দেন। যখন তিনি আদালতে পৌঁছন, সেখানে তখন আগে থেকেই ৪০-৫০ জন আইনজীবী ছিলেন। তাঁদের কী ভূমিকা ছিল, তা স্পষ্ট ছিল না। তবে তাঁদেরই উপস্থিতিতে নয়া কৌশল অবলম্বন করা হয়। এমনকি দেখা হলেও, চিন্ময়কৃষ্ণ প্রভুকে তাঁর আইনজীবীর সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি।

চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, “আজকে হঠাৎ জজ সাহেব বললেন, চট্টগ্রাম থেকে একজন আইনজীবী লাগবে। কিন্তু তা তো লাগার কথা নয়। প্রসিকিউশনের ৫০ জন আইনজীবী ছিলেন।তাঁরাও বলা শুরু করলেন, না এমনটা করা যাবে না। চট্টগ্রাম থেকে আইনজীবী লাগবে। আমি আসলে চট্টগ্রাম বারে প্র্যাকটিস করি না, সুপ্রিম কোর্ট বারে প্র্যাকটিস করি। বার মেম্বার। তাহলে তো সারা দেশেই মুভ করতে পারে। এখন যদি আইন লঙ্ঘন করে, তাহলে আমি কী করতে পারি! সব শুনে জজ সাহেব এটা পেন্ডিং রেখে দিলেন। অর্ডার দিলেন না।” বিচারব্যবস্থা তাহলে কি প্রভাবিত হচ্ছে? সেটা শুনেই চিন্ময়কৃষ্ণের আইনজীবী বললেন, “আমার তো সেরকমই একটা মনে হচ্ছে, আমি মর্মাহত হলাম।” ২ জানুয়ারি হবে চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা