AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ‘শিল্পপতিদের বলব কেউ টাকা চাইলে দেবেন না, আর হঠাৎ করে ছাঁটাই করবেন তাও চলবে না’

CM Mamata Banerjee: এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দফতরের সঙ্গে দফতরের সমন্বয় রাখতে হবে। সব দফতরের সচিবেরা এখানে আছেন। এক মাসের মধ্যে অনুমতি দিতে হবে সব ক্লিয়ারেন্স হয়ে গেলে। দেরি হলে কিন্তু পস্তাতে হবে। কোথাও কোনও বাধা থাকলে তা সমাধান করার কাজ আপনাদের।"

CM Mamata Banerjee: 'শিল্পপতিদের বলব কেউ টাকা চাইলে দেবেন না, আর হঠাৎ করে ছাঁটাই করবেন তাও চলবে না'
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 03, 2025 | 6:27 PM
Share
স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) আলোচনা সভায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বৈঠকে বসেন তিনি। এক নজরে দেখে  নিন মুখ্যমন্ত্রী কী বললেন?
সর্বশেষ তথ্য উপরে…
  1. মমতা বন্দ্যোপাধ্যায়: দুর্গাপুর এবং হলদিয়ার INTTUC-র চেয়ারম্যান বদল করব। নাইট টাইমে ওয়াচ টাওয়ার বাড়াতে হবে। সিসিটিভি গুলো যেন ঠিক থাকে। নজর বাড়াতে হবে। পরপর একাধিক অনুষ্ঠান আছে । ১৪ এপ্রিল কালীঘাটের স্কাই ওয়াকের উদ্বোধন হবে।
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: আইটি দফতরে অনেক পদ তৈরি হয়েছে।চাকরিও হয়েছে । বিজিবিএস র পরে আজ পর্যন্ত পলিউশন কন্ট্রোল এবং এনভায়রনমেন্ট আমাদের ১০২৬ আবেদনপত্রকে মঞ্জুর করেছে শিল্প তৈরির জন্য।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: জমি সেটেলমেন্টের জন্য অ্যাকশন নিতে হবে। কলকাতা লেদার কমপ্লেক্সের জমির বিষয়টি পনেরো দিনের মধ্যে করতে হবে। WBIDC, HIDCO দেখে নেবে কত প্রোপোজাল পড়ে আছে । আড্ডা ৩১০ একর দিয়েছে WBIDC-কে
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: SHG র জন্য জেলায় জেলায় ১ একর জমি দেওয়া হচ্ছে। সেখানে পিপি মডেলে আপনারা তৈরি করুন। আমাদের দুটি তলা দিতে হবে।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: ছটা বড় ইকোনমিক করিডর তৈরি হবে। জমি পড়ে আছে। দখল হয়ে যাচ্ছে । আগামী তিন দিনের মধ্যে আমাদের দেখাতে হবে। দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব কোনও জমি ব্যবহার হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে । যেগুলো পড়ে আছে আমাদের নজরে আছে। সাত দিনের মধ্যে পাঠাতে হবে। নাহলে ওই দফতরে থাকার কোনও অধিকার নেই।
  6. মমতা বন্দ্যোপাধ্যায়: শিল্পপতিদের বলব কেউ টাকা চাইলে দেবেন না। আর হঠাৎ করে ৫০০ জনকে ছাঁটাই করে দেবেন- সেটাও চলবে না। দু তরফে বসে কথা বলে আলোচনা করে সমাধান করতে হবে।
  7. মমতা বন্দ্যোপাধ্যায়: দফতরের সঙ্গে দফতরের সমন্বয় রাখতে হবে। সব দফতরের সচিবেরা এখানে আছেন। এক মাসের মধ্যে অনুমতি দিতে হবে সব ক্লিয়ারেন্স হয়ে গেলে। দেরি হলে কিন্তু পস্তাতে হবে। কোথাও কোনও বাধা থাকলে তা সমাধান করার কাজ আপনাদের। রিয়েল টাইম ট্র‍্যকিং সিস্টেম তৈরি হয়েছে । আমি সিএস কে বলব আমায় সঠিক সময়ে রিপোর্ট জমা দেবেন।বাংলার উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য আমাদের দেখতে হবে। ট্রেড ইউনিয়নদের বলব কোনও পার্সোনাল সুবিধার জন্য কোনও শিল্পে বাধা দেবেন না।
  8. মমতা বন্দ্যোপাধ্যায়: আমি মনে করি কোনওরকম সরকারি ভাবে দেরি করা যাবে না। সিরিয়াসলি সবটা ভাল করে দেখতে হবে। স্টাডি করতে হবে। সময়ের মধ্যে, গতি এনে কাজ করতে হবে দফতরগুলিকে। তারপর মুখ্যসচিব সেগুলি নিয়ে আমার কাছে আসবেন। এখন দিন পালটেছে। আজকের জনতা পাল্টেছে। জমি, ফায়ার পরিবেশ দফতরকে আমি বিশেষ নজর দিতে বলব ।
  9. মমতা বন্দ্যোপাধ্যায়:আজ ফেসবুকে অনেক ভিডিয়ো দেখলাম॥ বেঙ্গল বিশেষ ভাবে টপ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। একটা বড় কারখানা হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। ছোট ছোট কারখানা হলে লক্ষাধিক কর্মসংস্থান হতে পারে।
  10. মমতা বন্দ্যোপাধ্যায়: এটা প্রথম বৈঠক স্টেট লেভেল সিনার্জি বৈঠক। মুখ্যসচিব বলেছেন ১৫ দিনের মধ্যে এই কমিটি বৈঠক করবেন। ডিএম দের নেতৃত্বেও এ ধরনের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করব। জেলা গুলি অনেক বড়। সিঙ্গল উইন্ডো সিস্টেম । এতে সহজে শিল্পের জন্য বিনিয়োগ করা যাবে সহজেই এবং সমস্যা থাকলে তার সমাধান করা যাবে এই পোর্টালের মাধ্যমে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী