AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: কল্যাণকে ‘এরা’ নাকি ক্রমাগত মেসেজ করছেন, সাংবাদিকদের বলেই দিলেন সবটা

Kalyan Banerjee: এ দিন কল্যাণ বলেন, "বিজেপির যারা নেতা রয়েছেন বিরোধী দলনেতা কিংবা সুকান্ত মজুমদার তাঁরা সবাই ইডি এবং সিবিআইয়ের ভয় দেখিয়েছে। আর আমরা মানুষের কাছে সেইটা তুলে ধরেছিলাম। এটা কোনও দিন হয়না মানুষ গ্রহণ করে না।"

Kalyan Banerjee: কল্যাণকে 'এরা' নাকি ক্রমাগত মেসেজ করছেন, সাংবাদিকদের বলেই দিলেন সবটা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 16, 2024 | 6:37 PM
Share

কলকাতা: হুগলিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ইডি-সিবিআই বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না। সুকান্তর সেই বক্তব্যই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘অন্তত সুকান্ত মজুমদার বুঝতে পেরেছেন আসল সত্যি।’

এ দিন কল্যাণ বলেন, “বিজেপির যারা নেতা রয়েছেন বিরোধী দলনেতা কিংবা সুকান্ত মজুমদার তাঁরা সবাই ইডি এবং সিবিআইয়ের ভয় দেখিয়েছে। আর আমরা মানুষের কাছে সেইটা তুলে ধরেছিলাম। এটা কোনও দিন হয়না মানুষ গ্রহণ করে না।” এরপর বকেয়া একশো দিনের টাকার প্রসঙ্গে সাংসদ বলেন,”বিজেপির নেতা সাংসদরা বারংবার দিল্লি গিয়েছেন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করার জন্য। মানুষ তার উত্তর দিয়েছে। যাই হোক দেরিতে বোধোদয় হয়েছে।” কল্যাণের দাবি, ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিতে চেয়ে একাধিক বিজেপি নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, “বিজেপির বিভিন্ন জেলার সাংগঠনিক নেতারা আমাকে মোবাইলে টেক্সট করেছে তৃণমূলে আসার জন্য। সংগঠন ওদের ভেঙেই যাবে। সারা ভারতে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাচ্যুত হবে।”

এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে পাল্টা আবার সুকান্ত বলেছেন, “এটা আমি নতুন বলছি না। ভোটের আগেও বলেছি ইডি-সিবিআই তারা তাদের কাজ করবে। এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আনন্দিত হওয়ার কিছু নেই। আমরা রাজনীতি করতে এসছি। সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?