AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electrocution: মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাচ্চা ছেলেটা, মা বেঁচে গেলেও চোখের সামনে শেষ খুদে…

Electrocution: বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কিশোরের মা। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচানোর জন্য ছুটে আসে সে। মাকে সরিয়ে দিয়ে বাঁচালেও, পাশে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে অরিত্র।

Electrocution: মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাচ্চা ছেলেটা, মা বেঁচে গেলেও চোখের সামনে শেষ খুদে...
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2024 | 5:48 PM
Share

হুগলি: তড়িতাদহ মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের!  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির খন্ন্যানের দক্ষিণপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃতের নাম অরিত্র ঘোষ (১৩)। স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কিশোরের মা। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচানোর জন্য ছুটে আসে সে। মাকে সরিয়ে দিয়ে বাঁচালেও, পাশে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে অরিত্র। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তড়িঘড়ি বাড়ির লোক স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অরিত্রকে পাণ্ডুয়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

দেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পাণ্ডুয়া থানার পুলিশ। এমন ঘটনায় শোকের ছায়া নামে পরিবার-সহ গোটা এলাকায়। প্রতিবেশী সুকুর আলি সরকার বলেন, কিশোরের মা মিটার বক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলে দেখে তাঁকে বাঁচাতে যায়। তখনই মর্মান্তিক ঘটনা।

কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে