AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bimal Gurung: পুলিশ ‘খুনে’ জামিন পেলেন বিমল গুরুং, বড় রায় হাইকোর্টের

Bimal Gurung: শুরু হয়ে যায় গুলি বৃষ্টি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ আধিকারিক অমিতাভ মালিক। ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির অন্দরে বিস্তর চাপানউতোর শুরু হয়ে যায়। প্রশ্ন উঠতে থাকে পাহাড়ের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।

Bimal Gurung: পুলিশ ‘খুনে’ জামিন পেলেন বিমল গুরুং, বড় রায় হাইকোর্টের
বিমলের স্বস্তি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 10:31 PM
Share

জলপাইগুড়ি: পুলিশ আধিকারিক অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দেন। প্রসঙ্গত, ২০১৭ সালে গোর্খাল্যান্ড ইস্যুতে তপ্ত হয়ে উঠেছিল পাহাড়। চূড়ান্ত বিশৃঙ্খলা তখন পাহাড়ের দিকে দিকে। 

বিমলকে ধরতে তখন কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে পুলিশ। চলছে চিরুনি তল্লাশি। গোপন সূত্রে বিমলের খোঁজও এসে যায় পুলিশের কাছে। বিশাল পুলিশ বাহিনী হানা দেয় দার্জিলিংয়ের সদর থানা এলাকার এক গোপন ডেরায়। কিন্তু, অত সহজে পুলিশের হাতে আসেননি গোর্খা জনমুক্তি মোর্চার ওই দাপুটে নেতা। 

শুরু হয়ে যায় গুলি বৃষ্টি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ আধিকারিক অমিতাভ মালিক। ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির অন্দরে বিস্তর চাপানউতোর শুরু হয়ে যায়। প্রশ্ন উঠতে থাকে পাহাড়ের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। তদন্ত শুরু করে পুলিশ। কিছুদিনের মধ্যেই তদন্তভার হাতে নেয় সিআইডি। ওই মামলায় মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং। তারপর থেকেই আদালতে চলছিল সওয়াল-জবাব। অবশেষে সেই মামলায় এদিন জামিন পেয়ে গেলেন বিমল। সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, “ওনার বিরুদ্ধে আরও অনেক কেস রয়েছে। তবে সরকার কিছু কেস তুলে নিয়েছে। এই কেসটা সিআইডি দেখছিল। সেটারই আজ শুনানি হয়। মূল অভিযোগ ছাড়াও তারমধ্যে এই কেসটায় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ ছিল, অস্ত্র আইনেও মামলা হয়েছিল।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?