AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canada: মুখ পুড়ল ট্রুডোর, নিজ্জরের হত্যায় ভারতের হাত নেই বলে জানিয়ে দিল কানাডা-ই

Canada: ২০২৩ সালের ১৮ জুন কানাডার সারেতে একটি গুরুদ্বার বাইরে খুন হন খলিস্তানপন্থী জঙ্গি নিজ্জর। আর সেই খুনকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে সরব হন ট্রুডো। ওই বছরের সেপ্টেম্বরে সেদেশের সংসদে দাঁড়িয়ে ট্রুডো দাবি করেন, ভারতের এজেন্ট এই খুনের সঙ্গে জড়িত।

Canada: মুখ পুড়ল ট্রুডোর, নিজ্জরের হত্যায় ভারতের হাত নেই বলে জানিয়ে দিল কানাডা-ই
হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ পুড়ল জাস্টিন ট্রুডোর
| Updated on: Jan 30, 2025 | 10:04 AM
Share

অটোয়া: নিজের দেশের রিপোর্টেই মুখ পুড়ল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং পুরী নিজ্জরের হত্যায় ভারতীয় এজেন্টের হাত রয়েছে বলে একসময় সরব হয়েছিলেন তিনি। এমনকি, কানাডার সংসদেও একথা বলেছিলেন। তাঁর অভিযোগ তৎক্ষণাৎ খারিজ করেছিল ভারত। এবার কানাডার একটি রিপোর্টই জানিয়ে দিল, নিজ্জরের হত্যায় কোনও বিদেশি রাষ্ট্রের যোগের নির্দিষ্ট প্রমাণ নেই।

২০২৩ সালের ১৮ জুন কানাডার সারেতে একটি গুরুদ্বার বাইরে খুন হন খলিস্তানপন্থী জঙ্গি নিজ্জর। আর সেই খুনকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে সরব হন ট্রুডো। ওই বছরের সেপ্টেম্বরে সেদেশের সংসদে দাঁড়িয়ে ট্রুডো দাবি করেন, ভারতের এজেন্ট এই খুনের সঙ্গে জড়িত। তৎক্ষণাৎ ভারত তার প্রতিবাদ করে। ট্রুডোর এই দাবি অবাস্তব এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ট্রুডোর মন্তব্যের প্রভাব পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও।

ট্রুডোর অভিযোগ যে ভিত্তিহীন ছিল, এবার তাঁর দেশের একটি কমিশনের রিপোর্টেই স্পষ্ট হল। কানাডার বিদেশি হস্তক্ষেপ কমিশন একটি রিপোর্ট প্রকাশ করেছে মঙ্গলবার। ১২৩ পাতার ওই রিপোর্টেই নিজ্জর হত্যার কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নিজ্জরের হত্যায় কোনও বিদেশি রাষ্ট্রের যোগের নির্দিষ্ট প্রমাণ নেই। কূটনীতিকরা বলছেন, নিজ্জরের হত্যা নিয়ে ভারতের বক্তব্যকে মান্যতা দিল কানাডারই কমিশন। চাপে পড়লেন ট্রুডো।

তবে কানাডার ওই বিদেশি হস্তক্ষেপ কমিশন অভিযোগ করেছে, সেদেশের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের নিরিখে চিনের পরই সবচেয়ে সক্রিয় দেশ ভারত। কানাডার কমিশনের এই অভিযোগ যে ভিত্তিহীন, গতকালই তা জানিয়ে দিয়েছে ভারত।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?