AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহাকুম্ভে মহাবিপত্তি, মৌনি অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার জোগাড়, আহত বহু

Maha Kumbh: মৌনি অমাবস্যা উপলক্ষেই পূণ্যস্নান করতে মহাকুম্ভে ব্যাপক জনসমাগম হয়েছে। ভিড়ের চাপেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় ত্রিবেণীতে। বহু পূণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন।

মহাকুম্ভে মহাবিপত্তি, মৌনি অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার জোগাড়, আহত বহু
মহাকুম্ভেপদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি।Image Credit: X
| Updated on: Jan 29, 2025 | 7:32 AM
Share

প্রয়াগরাজ: মহাকুম্ভে প্রবল ভিড়। মৌনি অমবস্যায় পূণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হল। বহু মানুষ আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। অনেকেরই, বিশেষ করে মহিলাদের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত আখাড়াগুলি পূণ্যস্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কুম্ভে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির খবর পেয়েই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পরিস্থিতির খোঁজ নেন তিনি। দ্রুত উদ্ধারকাজের নির্দেশ এবং সমস্ত রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌনি অমাবস্যা উপলক্ষেই পূণ্যস্নান করতে মহাকুম্ভে ব্যাপক জনসমাগম হয়েছে। ভিড়ের চাপেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় ত্রিবেণীতে। বহু পূণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলেই খবর। অসমর্থিত সূত্রে দাবি, ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

কুম্ভ আয়োজনকারী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণেই তৈরি সেন্ট্রাল হাসপাতালে ২৫-৩০ জন মহিলা ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। কারোর আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে অমৃতস্নান শুরুতে দেরি হয়। জুনা আখাড়ার মুখপাত্র জানিয়েছেন, আপাতত আখাড়াগুলি তাদের স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দূর-দূরান্ত থেকে যে পূণ্যার্থীরা এসেছেন, তাদেরই আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে ভিড় সামাল দিতে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়