AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Travel: পুজোয় গাড়িতে করেই টইটইয়ের প্ল্যান? কোথায় যাবেন?

Durga Puja Travel: গাড়িতে করে ঘুরতে যাবেন তা কোথায় জানা আছে কি? যদি বলি কলকাতার কাছেই আছে অফবিট দারুণ সব জায়গা। এবারের পুজোয় গাড়ি নিয়ে কোথায় যাবেন? দেখে নিন ঝট করে!

| Updated on: Oct 05, 2024 | 11:46 AM
Share
'আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব', পুজো এলেই যেন মন বলে ওঠে এই কথাই। পুজো ছুটি আর বাঙালি ঘুরতে যাবে না তা আবার হয় নাকি বলুন! তবে কোথায় প্রশ্ন হল সেটাই। অফিসের চাপে ছুটি পাবেন কিনা বুঝতেই পারেননি।

1 / 8
তাই আগে থেকে ট্রেনের টিকিট কাটা হয়নি। এদিকে শেষ মূহুর্তে, উৎসবের মরসুমে প্লেনের টিকিটে তো হাত দেওয়ার জো নেই। তাহলে উপায়? পুজোয় টইটই এবার না হয় সেরে ফেলুন গাড়িতে করেই।

2 / 8
পাশের সিটে প্রিয় মানুষকে নিয়ে গাড়ি নিয়ে বেড়িয়ে পরুন নিরুদ্দেশের পথে! তবে নিরুদ্দেশ বললেই তো আর যেখানে সেখানে চলে যাওয়া যায় না। গাড়িতে করে ঘুরতে যাবেন তা কোথায় জানা আছে কি? যদি বলি কলকাতার কাছেই আছে অফবিট দারুণ সব জায়গা। এবারের পুজোয় গাড়ি নিয়ে কোথায় যাবেন? দেখে নিন ঝট করে!

3 / 8
গনগনি - পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে জনবসতি গনগনি।  অফুরন্ত প্রাকৃতিক শোভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে। গনগনির সঙ্গেই চাইলে টুক করে গড়বেতা আর বিষ্ণুপুরে ঘুরে নেওয়া যেতে পারে। কলকাতা থেকে ১৩৬ কিলোমিটার দূরের এই জায়গায় বৃষ্টি হলে কিন্তু কথাই নেই! কলকাতা থেকে চন্দ্রকোণা রোড ধরে গড়বেতা। সেখান থেকে জাতীয় সড়ক ধরে পৌঁছে যাবেন গনগনি। গড়বেতার কাছাকাছি অনেক পুরনো মন্দির আছে। যেমন - কামেশ্বরী মন্দির, রাধাবল্লভ মন্দির, রঘুনাথজি মন্দির।

4 / 8
মুরগুমা - পুরুলিয়ার আশেপাশে অনেকেই ঘুরতে যাবার জায়গা আছে। তবে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তের মুরগুমা জায়গাটির কথা অনেকে জানেন না। কলকাতা থেকে ৩৩০ কিমি দূরত্বে হ্রদের চারপাশ ঘিরে এই আদিবাসী গ্রামটি ভারী অপূর্ব! সবুজের অন্ত নেই। আকাশে মেঘের খেলা। পাহাড়িয়া পথ। শান্ত, নির্জন। বলে রাখি, এখানে ঘুরতে যাবার সেরা সময় হল হালকা শীত। অযোধ্যা পাহাড়ের কাছে জঙ্গল ঘেরা এই গ্রামে গাড়ি করে অনায়াসে পৌঁছে যাওয়া যায়।

5 / 8
বড়ন্তি- পুরুলিয়ার নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য এক দিকে বিহারীনাথ পাহাড় ও অন্য দিকে পঞ্চকোট পাহাড়। তার মাঝে বড়ন্তি। লাল মাটির কাঁচা সড়ক, ফুটফুটে একটা লেক। গাঁয়ের পথে গাড়ি নিয়ে ঘুরলে মন সাফা হয়ে যায়। কলকাতা থেকে মাত্র ২৬৫ কিমি দূরে এই বড়ন্তি। আসানসোল থেকে মাত্র ৪০ কিমি। হৃদে পাশে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলে অস্তগামী সূর্ষের লালাভ আলোয় সন্ধে নামা দেখাটা বড় মনোরম।

6 / 8
তাবাকোশি - আপনি যদি চা বাগানের মাঝে সবুজে ঘেরা শান্তির সময় কাটাতে চান তাহলে গোপালধারা টি এস্টেটের কাছে ৮ কিমি দুরত্বে তাবাকোশি আপনার জন্য আদর্শ জায়গা। রংভাঙ নদীর পাশে। কলকাতা থেকে ৬০১ কিমি দুরত্বের এই জায়গায় পৌঁছনো খুবই সহজ। শিলিগুড়ি থেকে মিরিক। সেখান থেকে সোজা তাবাকোশি। এখানে এলে প্রকৃতির মাঝে অবসর কাটাতে গোপালধারা, থার্বো, সাংমার মতো নানা চা বাগান ঘুরে দেখতে পারেন। এখানে কমলালেবু, ভুট্টা, এলাচ আর আদার ক্ষেত অহরহ। তাবাকোশির খুব কাছে টারজাম জনবসতি। ঘুরে আসতে পারেন ওখানেও।

7 / 8
বগুরান জলপাই - পূর্ব মেদিনীপুরের বগুরান জলপাই কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা দূরে এক না-জানা গন্তব্য। যারা সমুদ্রের পাড়ে একলা বসে সময় কাটাতে পছন্দ করেন, তাঁদের খুব পছন্দ হতে পাড়ে এই জায়গা। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের গ্রাম ছাড়া মানুষজনের ভিড় প্রায় নেই বললেই চলে, লম্বা সমুদ্রতীর ধরে হেঁটে সূর্যাস্ত দেখা উপভোগ করতে চলে যেতে পারেন বগুরান জলপাই। (ছবি - GettyImages)

8 / 8
Follow Us