
চিকেন আর বাঙালিকে আলাদা করা মুশকিল। মাছের পাশাপাশি চিকেনটাও জমিয়ে খায় বাঙালিরা। (ছবি:Pinterest)

শুধু মুরগীর ঝাল কিংবা ঝোলে সীমাবদ্ধ নেই বাঙালি। তাঁদের এখন পছন্দ চিকেনের রকমারী সব পদ। (ছবি:Pinterest)

যার মধ্যে অন্যতম হল চিকেন ৬৫। হায়দরাবাদ, চেন্নাইয়ে বেশ জনপ্রিয় এই খাবার। এ বার জেনে নিন ঘরে কীভাবে বানাবেন এই পদ। (ছবি:Pinterest)

এটি বানাতে লাগবে বোনলেস চিকেন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন, সোয়া সস, টকদই। (ছবি:Pinterest)

আর লাগবে লেবুর রস, কারি পাতা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কা কুচি, সাদা তেল। এ বার আসা যাক রেসিপিতে। (ছবি:Pinterest)

বোনলেস চিকেন নুন, ধনেগুঁড়া, লঙ্কাগুড়া, গোলমরিচ গুড়া, আদা বাটা, রসুন বাটা, সোয়া সস্, টকদই, লেবুর রস, কারি পাতা দিয়ে ম্যারিনেট করে রাখুন। (ছবি:Pinterest)

এরপর একটি বাটিতে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা ভালোভাবে মিশিয়ে নিন। এবং ম্যারিনেট করা চিকেন গুলো এই মিশ্রণে কোট করে নিন।(ছবি:Pinterest)

কড়াইয়ে তেল দিন। ডুবো তেলে চিকেনগুলো ভেজে নিন। চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলেই রসুন কুচি, লঙ্কা কুচি, কারি পাতা ফোড়ন দিন। এ বার তাতে ভাজা চিকেনট দিয়ে টস করে নিলেই তৈরি চিকেন ৬৫। (ছবি:Pinterest)