AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: লড়াকু ইনিংসকে কুর্নিশ, পন্থকে বুকে টেনে নিলেন শাহরুখ খান

Watch Video: ঋষভ পন্থ বরাবর আলোচনায় উঠে এসেছেন তাঁর বিভিন্ন সব শটের জন্য। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিশাখাপত্তনমেও একটি নো লুক ছয় মারেন ঋষভ পন্থ। যা দেখে আর চেয়ারে বসে থাকতে পারেননি কেকেআরের মালিক শাহরুখ খান এবং তাঁর পাশে বসে থাকা নাইট সিইও ভেঙ্কি মাইসোর। দু'জনই হাততালি দিতে দিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন।

Rishabh Pant: লড়াকু ইনিংসকে কুর্নিশ, পন্থকে বুকে টেনে নিলেন শাহরুখ খান
Rishabh Pant: নো লুক ছয় দেখে চেয়ার ছেড়ে উঠেছিলেন শাহরুখ, ম্যাচ শেষে পন্থকে টেনে নিলেন বুকে
| Updated on: Apr 04, 2024 | 12:00 PM
Share

কলকাতা: জয়ের হ্যাটট্রিক করে আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের মগডালে চড়ে বসেছে কেকেআর। দিল্লিকে হারিয়ে নাইটরা ম্যাচ জিতেছেন ঠিকই, কিন্তু বিশাখাপত্তনমে অনেকের হৃদয় জিতেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ পরপর ২টো ম্যাচে হাফসেঞ্চুরি করলেন। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে দিল্লি হারিয়েছিল। কিন্তু ভাইজ্যাগে অধিনায়ক ঋষভ পন্থের ব্যাটে হাফসেঞ্চুরি এলেও, তা যথেষ্ট ছিল না নাইটদের হারানোর জন্য। যে কারণে ১০৬ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতেছে কেকেআর। এই ম্যাচে পয়েন্ট প্রাপ্তির খাতা শূন্য হলেও বহু মানুষের ভালোবাসা পেয়েছেন পন্থ।

ঋষভ পন্থ বরাবর আলোচনায় উঠে এসেছেন তাঁর বিভিন্ন সব শটের জন্য। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিশাখাপত্তনমেও একটি নো লুক ছয় মারেন ঋষভ পন্থ। যা দেখে আর চেয়ারে বসে থাকতে পারেননি কেকেআরের মালিক শাহরুখ খান এবং তাঁর পাশে বসে থাকা নাইট সিইও ভেঙ্কি মাইসোর। দু’জনই হাততালি দিতে দিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন।

ঘটনাটি ঘটে দিল্লি ক্যাপিটালসের রান তাড়া করার সময় ১২তম ওভারে। সেই ওভারে বল করতে আসেন নাইট অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ওই ওভারের প্রথম বলে চার মারার পর দুটি ছয় মারেন পন্থ। এবং তিনি শেষে ৩টি বাউন্ডারি মারেন। ভেঙ্কটেশের এক ওভারে ২৮ রান ঝুলিতে ভরেন ঋষভ পন্থ।

২৫ বলে ৫৫ রান করে আউট হন ঋষভ। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৫টি ছয় এবং ৪টি চার দিয়ে। তিনি যখন আউট হন, সেই সময় আবার চেয়ার চেড়ে দাঁড়িয়ে ঋষভকে শুভেচ্ছা জানান কিং খান ও ভাইজ্যাগের দর্শকরা। এখানেই শেষ নয়, ম্যাচের শেষে শাহরুখ খান মাঠের মধ্যে দাঁড়িয়ে ঋষভ পন্থের সঙ্গেও কথা বলেন। বুকে জড়িয়ে নেন ঋষভকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, শাহরুখ খানকে আসতে দেখেই তড়াক করে চেয়ার ছেড়ে উঠে পড়েন ঋষভ পন্থ। এরপর এসআরকে তাঁকে কিছু  বলতে বলতে বুকে জড়িয়ে ধরেন।

Follow Us
তৃণমূল জমানায় কলকাতা বন্দরের ১৭৫ একর জমি দখলের অভিযোগ
তৃণমূল জমানায় কলকাতা বন্দরের ১৭৫ একর জমি দখলের অভিযোগ
ডিজে মামলায় অভিষেকের বিরুদ্ধে সাক্ষী ঋজু?
ডিজে মামলায় অভিষেকের বিরুদ্ধে সাক্ষী ঋজু?
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা