AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gujrat Couple: সংসারের মোহ আর নয়, রাস্তার মাঝে ২০০ কোটি টাকা কেন বিলিয়ে দেন এই দম্পতি

Gujrat Couple: গুজরাটের সবরকন্ঠ ও আমেদাবাদে ভাণ্ডারী পরিবারের কনস্ট্রাকশনের ব্যবসা ছিল। টাকার অভাব তাদের ছিল না কোনওদিনই। কম বয়সে রীতিমতো বিলাসবহুল জীবন কাটিয়েছেন তাঁরা। তবে এবার সে সব ত্যাগ করে ফেললেন।

Gujrat Couple: সংসারের মোহ আর নয়, রাস্তার মাঝে ২০০ কোটি টাকা কেন বিলিয়ে দেন এই দম্পতি
গাড়ির মাথায় চেপে টাকা বিলিয়েছিলেন ওই দম্পতিImage Credit: twitter
| Updated on: Apr 15, 2024 | 11:32 PM
Share

গুজরাট: সারাজীবন ধরে রোজগার করা সব টাকা বিলিয়ে দিলেন এক দম্পতি। সাংসারিক জীবন থেকে মুক্তি চেয়েছিলেন তাঁরা। সেই কারণেই সব টাকা তাঁরা বিলিয়ে দেন। গত ফেব্রুয়ারি মাসে একেবারে মিছিল করে গাড়ির মাথা থেকে টাকা ওড়াতে দেখা যায় তাঁদের। গুজরাটের এক দম্পতি এমনটা করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভবেশ ভাণ্ডারী ও তাঁর স্ত্রী এই সিদ্ধান্ত নেন।

গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা তাঁরা। ভবেশ ভাণ্ডারী নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তবে সবথেকে অদ্ভুত বিষয় হল, তাঁদের আগে তাঁদের দুই সন্তান বাড়ি ছেড়ে সাধনার পথ বেছে নিয়েছে। পুত্রের বয়স ১৬ বছর আর কন্যা ১৯ বছরের। ২০২২ সালেই সাধনার পথে চলে যায় তারা।

গুজরাটের সবরকন্ঠ ও আমেদাবাদে ভাণ্ডারী পরিবারের কনস্ট্রাকশনের ব্যবসা ছিল। টাকার অভাব তাদের ছিল না কোনওদিনই। কম বয়সে রীতিমতো বিলাসবহুল জীবন কাটিয়েছেন তাঁরা। তবে এবার সে সব ত্যাগ করে ফেললেন। টাকার প্রতি আর কোনও মোহই রাখলেন না তাঁরা।

গত ফেব্রুয়ারিতে চার কিলোমিটার প্রসেসন বের করেন ওই দম্পতি। সঙ্গে ছিলেন আরও ৩৫ জন। সেখানে শুধু টাকা নয়, মোবাইল, এসি সবই বিলিয়ে দেন। জানা গিয়েছে সারা ভারত খালি পায়ে হেঁটে ঘুরবেন তাঁরা। আসলে জৈন ধর্মে দীক্ষা নামে এক রীতি আছে। তাতে সংসারের মোহ-মায়া ত্যাগ করতে হয় ও খালি পায়ে দেশ ভ্রমণে বেরতে হয়। সেই পথেই যাচ্ছেন ওই দম্পতি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ